মিরাজের জায়গায় অধিনায়ক লিটন  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ২০:২৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:৫৫

মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলে অধিনায়ক পদে বদল এসেছে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার লিটন দাস, যিনি আবার ব টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কের দায়িত্বও পালন করছেন।

আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। এ সময় বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

লিটন দাস এর আগে বিভিন্ন সময় ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন। তবে এবার পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন তিনি।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। এরমধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছেন, হেরেছেন ৩টি ম্যাচে। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি। ২৯.৮০ গড়ে করেছেন ১৪৯ রান।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
সর্বশেষ খবর
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কমবে কবে?
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর