এবার ফিফার বিলিয়ন ডলারের প্রকল্পে ট্রাম্পের আত্মীয়! বিশ্ব ফুটবলে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৪:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৪:৩৮

বিশ্বকাপ শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন হাজার হাজার কোটি ডলারের ব্যবসাও। আর সেই ব্যবসায় এবার যুক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক সদস্য। ফিফার নতুন পরিকল্পনায় সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায় ট্রাম্পের আত্মীয়ের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের টুর্নামেন্ট পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। যা পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর পরিচালনার দায়িত্ব নেবে।

এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অবশ্য ফিফার হাতেই থাকবে। তবে তার ২০ থেকে ৩০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। যার মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল ফেডারেশন প্রায় ২০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার পাবে। তারা চাইলে এই শেয়ার নিজেদের কাছে রাখতে বা বিক্রি করতে পারবে। এছাড়া, প্রস্তাব অনুমোদনের ৫৩ দিনের মধ্যে সম্মতি জানালে প্রতিটি সদস্য সংস্থাকে অতিরিক্ত আরও অর্থ দেওয়া হবে। 

সবচেয়ে আলোচিত বিষয় হলো, সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন মার্কিন ব্যবসায়ী জোশুয়া কুশনার, যিনি জ্যারেড কুশনারের ভাই। জ্যারেড কুশনার হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা। অর্থাৎ, ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ একজন সদস্য এই বহু বিলিয়ন ডলারের প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগকারী।

ট্রাম্প পরিবারের সঙ্গে এই সংযোগ প্রকাশ্যে আসার পর ফিফার পরিকল্পনা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। সমালোচকদের প্রশ্ন, ফুটবলের ভবিষ্যৎ কি তাহলে করপোরেট ও রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাচ্ছে?

/এফআইআর/
সম্পর্কিত
ট্রাম্পের ‘কঠিন শিক্ষার’ হুমকির পর ইরানে বড় ধরনের মার্কিন হামলা
ট্রাম্প মারা গেলে ‘বিনামূল্যে বিয়ার’ দেওয়ার ঘোষণাকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে জার্মান কিংবদন্তি, ‘ওটা ফুটবলই নয়’
সর্বশেষ খবর
ঢাকায় এসেছেন ট্রাম্পের দুত সারজিও গোর 
ঢাকায় এসেছেন ট্রাম্পের দুত সারজিও গোর 
মাদারীপুরে জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
মাদারীপুরে জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
ফেসবুকের ‘গেম’-এ সাগরপথে ইতালি-গ্রিস, শীর্ষে বাংলাদেশ
ফেসবুকের ‘গেম’-এ সাগরপথে ইতালি-গ্রিস, শীর্ষে বাংলাদেশ
ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে হত্যা: দুই আসামির যাবজ্জীবন
ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে হত্যা: দুই আসামির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন