ফিফাকে বর্জন করে ইউরোপের ৫৫ দেশ বলছে, ‘বিশ্বকাপ বিক্রির জন্য নয়’

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ২২:৩৭আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২২:৩৭

বিশ্বকাপের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করছে ফিফা। এ নিয়ে এরইমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল সংস্থাগুলো। বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে উয়েফার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘যতদিন পর্যন্ত এই প্রস্তাব কার্যকর থাকবে, ততদিন উয়েফার কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না—যদি না এই প্রস্তাবটি পুরোপুরি বাতিল করা হয়। ফিফা কখনো তাদের পরিচালনা পর্ষদ বা প্রতিযোগিতা বেসরকারি মালিকানায় হস্তান্তর করবে না মর্মে বাধ্যতামূলক প্রতিশ্রুতি দিতে হবে।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘উয়েফা এবং এর ৫৫টি সদস্য সমিতি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে ও স্পষ্টভাবে বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানা স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করার ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বকাপকে কোনও বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে না। এটি ফুটবলের অন্যতম সেরা ক্রীড়া ঐতিহ্য। প্রতিটি মহাদেশের খেলোয়াড়, জাতীয় দল এবং সমর্থকেরা প্রজন্ম থেকে প্রজন্মে এটি গড়ে তুলেছেন। এর কোনো অংশই কখনো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে সঁপে দেওয়া দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রি করার জন্য নয়।’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন, যার আওতায় ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব একীভূত করা হবে। ফিফা প্রেসিডেন্টের এই ঘোষণার পরই বিশ্বকাপ সহ ফিফার কোনও প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত এলো।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ফিফার বিরুদ্ধে বিদ্রোহ, বিশ্বকাপ বয়কটের ঘোষণা উয়েফার
এবার ফিফার বিলিয়ন ডলারের প্রকল্পে ট্রাম্পের আত্মীয়! বিশ্ব ফুটবলে নতুন বিতর্ক
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে জার্মান কিংবদন্তি, ‘ওটা ফুটবলই নয়’
সর্বশেষ খবর
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে