সাফে শ্রীলঙ্কা-ভুটানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৬, ১৭:৫৮আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৭:৫৮

শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে হয়ে গেলো সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। সেখানে স্বাগতিক বাংলাদেশ পড়েছে গ্রুপ-এ-তে। তাদের গ্রুপ সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। 

আসন্ন সাফ আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি ঢাকার মাটিতে অনুষ্ঠিত হবে। 

সাফের সদস্য দেশ ৭টি। তবে ফিফার নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে নেপাল। যে কারণে ড্র তাদের জায়গা হয়নি। সাফ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে টুর্নামেন্টে খেলতে পারবে। সেক্ষেত্রে আয়োজক বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত হতে পারে তারা। তবে বিষয়টি এখনও চূড়ান্ত কিছু নয়। 

উল্লেখ্য, দক্ষিণ এশীয় ফুটবলের মহারণ সাফ চ্যাম্পিয়নশিপ দীর্ঘ ৮ বছর পর আবারও বাংলাদেশে ফিরছে। এর আগে সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে সাফের আসর বসেছিল। আর বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে ঘরের মাঠে সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। 

/এফআইআর/
সম্পর্কিত
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
সর্বশেষ খবর
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি