বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের কোচের পরের গন্তব্য কোথায় 

স্পোর্টস ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ২৩:২৭আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২৩:২৭

২০২৬ বিশ্বকাপে রূপকথার জন্ম দেওয়া কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের কোচের পদ ছাড়ছেন পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামেও পরিচিত। বিশ্বকাপ আসর শেষ হওয়ার এক মাসের মধ্যেই আফ্রিকা মহাদেশের অন্যতম আলোচিত এই কোচের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মরক্কোর শীর্ষ সারির ক্লাব রেনেসা বেরকানে। 

চলতি বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। শুধু অংশ নেওয়াই নয়, বুবিস্তার ট্যাকটিক্স ও কোচিং কৌশলে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে প্রথম রাউন্ডের বাঁধা টপকে শেষ ৩২-এ পৌঁছে যায় দলটি। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। প্রথম আসরেই দলটির এমন চোখধাঁধানো পারফরম্যান্সে স্তম্ভিত ফুটবল বিশ্ব।

কোচিং ক্যারিয়ারের এই ঐতিহাসিক সাফল্যের পরই কেপ ভার্দের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৫৬ বছর বয়সী এই আফ্রিকান মাস্টারমাইন্ড। মরক্কোর ক্লাব রেনেসা বেরকানে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, বুবিস্তার সঙ্গে তাদের পরবর্তী দুই মৌসুমের চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেবেন বুবিস্তা।

তবে নতুন ক্লাবে গিয়েও বেশ বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে এই কোচকে। রেনেসা বেরকানে ২০২৫ মৌসুমে মরোক্কান লিগের চ্যাম্পিয়ন এবং সর্বশেষ মৌসুমে রানার্সআপ হয়েছিল। পাশাপাশি আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলেছে তারা। জাতীয় দলকে বিশ্বমঞ্চে চমকে দেওয়ার পর মরক্কোর এই শীর্ষ ক্লাবে বুবিস্তা কতটুকু সাফল্য পান, এখন সেটাই দেখার বিষয়। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
চিলিতে পৌঁছেই হৃদয় জয় করলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন প্রস্তাব পাস হলেই ইনফান্তিনোর বেতন অবিশ্বাস্য বাড়তো
‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল করেই পার পাচ্ছেন না ইনফান্তিনো
সর্বশেষ খবর
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
১০০ বিলিয়ন ডলারের রফতানি সক্ষমতা অর্জনে দুই সংগঠনের সমঝোতা স্মারক সই 
১০০ বিলিয়ন ডলারের রফতানি সক্ষমতা অর্জনে দুই সংগঠনের সমঝোতা স্মারক সই 
হঠাৎ অশান্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কীসের আলামত? 
হঠাৎ অশান্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কীসের আলামত? 
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে