তুরস্কে পৌঁছেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৮:৫২আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৫২

লিভারপুলের সঙ্গে আর নেই মোহামেদ সালাহ। নতুন খবর তুরস্কের ট্রাবজোনস্পোরে যোগ দিচ্ছেন। ইস্তাম্বুলে পৌঁছানোর পর দলটির সমর্থকদের কাছ থেকে রাজকীয় অভ্যর্থনায় পেয়েছেন সালাহ। সেখানে মিশরের কিংবদন্তিকে বলতে শোনা যায়, ‘ট্রাবজোন, তোমরা কি প্রস্তুত? আমি তোমাদের গর্জন শুনতে পাচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

মিশরের হয়ে বিশ্বকাপ মিশন শেষ করার পর গ্রিসের মাইকোনোস দ্বীপে ছুটিতে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেখান থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরই মূলত তাঁর এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

প্রাইভেট জেটে তোলা ছবিতে সালাহকে ট্রাবজোনস্পোরের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়, যেখানে তার নামের সঙ্গে ভেসে উঠছিল ৬১ নম্বর জার্সি, যে সংখ্যাটি মূলত ট্রাবজোন শহর এবং ক্লাবটির ঐতিহাসিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বিমান থেকে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া সালাহের একটি ভিডিওবার্তাও প্রকাশ করে ক্লাবটি। 

তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর প্রথমে লেখে, ‘জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি: পেশাদার ফুটবলার মোহামেদ সালাহকে আমাদের ক্লাবে স্থানান্তরের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।’

পরের পোস্টে তারা যুক্ত করে, ‘পেশাদার ফুটবলার মোহামেদ সালাহ, যাকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তিনি বুধবার, ৫ আগস্ট দুপুর ১২টায় ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরের জেনারেল অ্যাভিয়েশন টার্মিনালে এসে পৌঁছাবেন। একই দিন সন্ধ্যার দিকে তিনি ট্রাবজোনে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’

এ ছাড়া ট্রাবজোনস্পোর ১৭ সেকেন্ডের একটি এআই ভিডিও শেয়ার করে, যেখানে ক্যামেরা মিশরীয় পিরামিড থেকে পাহাড় পেরিয়ে তাদের ৪১ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ‘পাপারা পার্ক’-এ গিয়ে থামে।

তুর্কি ক্লাবটি গত মৌসুমে ফেনারবাচ ও চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের পেছনে থেকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে লিগ শেষ করেছিল। লিভারপুলের হয়ে ২৫৫টি গোল করা সালাহ এখন নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে
মিরসরাই শিল্পাঞ্চলে বড় বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
সর্বশেষ খবর
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
জবিতে ছাত্রদলের হামলার প্রতিবাদ, জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা, ফেসবুকে লিখলেন শুকরিয়া
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
দ. আফ্রিকার জনপ্রিয় এসএ টোয়েন্টি লিগে রিশাদ, তবে..
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল