ফিফার নিষেধাজ্ঞা কাটাতে সময় মিললো আরও চার দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৬, ১৯:৫২আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

আবাহনী ও বসুন্ধরা কিংসের ওপর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা কাটাতে আরও চার দিন সময় মিলেছে। এর আগে২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাবগুলোর লাইসেন্সিংয়ের শর্ত পূরণের নির্ধারিত শেষ সময় ছিল ৪ আগস্ট পর্যন্ত। পরে প্রথম দফায় সেটি বাড়িয়ে ৭ আগস্ট করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার দ্বিতীয় দফায় সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

ক্লাব লাইসেন্সিংয়ের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার অন্যতম হলো ক্লাবগুলোর ‘ওভার ডিউ’ সংক্রান্ত কোনো মামলা থাকলে তা নিষ্পত্তি করা। আবাহনীর তিনটি এবং বসুন্ধরা কিংসের এমন ১২টি ইস্যু থাকায় এই দুই ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ছিল যথাক্রমে তিনটি ও ১২টি।

এর মধ্যে আবাহনী দুটি নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেলেও একটি এখনো ঝুলে আছে। আর কিংসের রয়ে গেছে ১২টিই। এতদিন ১১টি নিষেধাজ্ঞা মাথায় ছিল কিংসের। দুই দিন আগে যোগ হয়েছে আরেকটি।

নতুন মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধন চলছে। ক্লাবগুলোর আবেদনের কারণে বাফুফে চার দিন সময় বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সুযোগ করে দিয়েছে।

১১ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ক্লাব লাইসেন্সিং করতে না পারলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে অংশ নিতে পারবে না আবাহনী ও বসুন্ধরা কিংস।

তবে আবাহনী ঝামেলামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে। শিগগিরই নিষেধাজ্ঞা ওঠার চিঠি পেয়ে যাওয়ার কথা আবাহনীর। তবে কিংস ১২টি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে লিগে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে।

/টিএ/ইউএস/ 
সম্পর্কিত
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
২১১ দেশের কাছে ফিফার দুঃখ প্রকাশ, পূর্ণ সমর্থন পেলেন ইনফান্তিনো
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
সর্বশেষ খবর
মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী কারাগারে, শিশু উন্নয়নকেন্দ্রে ৪
মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী কারাগারে, শিশু উন্নয়নকেন্দ্রে ৪
ইতালির বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ইতালির বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
প্রশস্ত হচ্ছে কুড়িগ্রামের শাপলা চত্বর, যানজট দূর ক‌রে হবে আইক‌নিক পয়েন্ট
প্রশস্ত হচ্ছে কুড়িগ্রামের শাপলা চত্বর, যানজট দূর ক‌রে হবে আইক‌নিক পয়েন্ট
জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী
জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?