‘এ’ গ্রুপে ব্রাজিল, ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১৩:১৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৩:৩১

‘এ’ গ্রুপে ব্রাজিল, ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনাঅনুষ্ঠিত হলো রিও অলিম্পিকের ড্র। ড্র অনুযায়ী স্বাগতিক ব্রাজিলের ‘এ’ গ্রুপে পড়েছে ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও ইরাক।
রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৬ অলিম্পিক ফুটবলের এই ড্র অনুষ্ঠিত হয়।
আগামী ৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিকদের অলিম্পিক মিশন। একই দিন ‘এ’ গ্রুপের ইরাক-ডেনমার্ক ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা।
এদিকে ২০০৪ ও ২০০৮ সালের স্বর্ণ জয়ী আর্জেন্টিনার ‘ডি’ গ্রুপে সঙ্গী হয়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।
‘বি’ গ্রুপে নাইজেরিয়ার সঙ্গে হয়েছে সুইডেন, কলম্বিয়া ও জাপান।
গত অলিম্পিকের চ্যাম্পিয়ন মেক্সিকো আর ব্রোঞ্জ পদক জয়ী দক্ষিণ কোরিয়া পড়েছে এক গ্রুপে। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী জার্মানি ও ফিজি।
উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে এখনও কোনও স্বর্ণ জেতেনি।
/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী