আর্জেন্টিনায় জন্ম, ভারতে কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহামেডানে স্প্যানিশ কোচ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৭:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৪৪

ভারতীয় ক্লাব ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার বাংলাদেশে কাজ করতে আসছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। ২০২৬-২৭ মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ মঙ্গলবার ক্লাবের বোর্ডরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভারেলার নিয়োগের বিষয়টি জানান ক্লাবের পরিচালক ও ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

উয়েফা প্রো লাইসেন্সধারী ৫৩ বছর বয়সী ভারেলা ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে কোচিং অধ্যায় শুরু করেন। তার অধীনে কেরালা প্রিমিয়ার লিগের শিরোপা জেতে গোকুলাম। পরের বছর তার কোচিংয়ে ডুরান্ড কাপও জেতে ক্লাবটি।

এরপর ভারেলা দায়িত্ব নেন চার্চিল ব্রাদার্সের। ২০২০-২১ মৌসুমে তার অধীনে আই-লিগে রানার্সআপ হয় ক্লাবটি। ওই মৌসুমে ১৫ ম্যাচে চার্চিল ব্রাদার্সের জয় ছিল আটটি, ড্র পাঁচটি এবং হার দুটি।

এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন ভারেলা। তার অধীনে ১৯ ম্যাচে ১২টি জয়, তিনটি ড্র ও চারটি হারের রেকর্ড ছিল দলটির। ২০২৩ সালে তার কোচিংয়ে বেঙ্গালুরু ইউনাইটেড জেতে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপ। সর্বশেষ ভারতের এসসি দি গোয়ার দায়িত্বে ছিলেন ভারেলা। 

নতুন মৌসুমকে সামনে রেখে দলও শক্তিশালী করেছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে নয়জন ফুটবলারকে দলে ভিড়িয়েছে সাদা-কালোরা। নতুন কোচের অধীনে আসন্ন মৌসুমে ভালো ফল করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
মালয়েশিয়ায় সর্বোচ্চ লড়াইয়ের ঘোষণা রাজশাহী স্টারসের
ঘোড়ার গাড়িতে করে মোহামেডানের জাঁকজমকপূর্ণ দলবদল
বসুন্ধরা কিংসের ওপর ফিফার আরও দুই নিষেধাজ্ঞা, তবে… 
সর্বশেষ খবর
‘মাস্টার্স পাস করে গাড়ি চালাবো, এ নিয়ে কত প্রশ্ন!’
‘মাস্টার্স পাস করে গাড়ি চালাবো, এ নিয়ে কত প্রশ্ন!’
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’