ভিয়ারিয়ালকে পেল লিভারপুল, সেভিয়ার প্রতিপক্ষ শাখতার

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১৭:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৭:৩৫

ভিয়ারিয়ালকে পেল লিভারপুল, সেভিয়ার প্রতিপক্ষ শাখতার ইউরোপা লিগের সেমিফাইনালে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল খেলবে স্প্যানিশ প্রতিপক্ষ ভিয়ারিয়ালের বিপক্ষে।

২৮ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৮ মে সুইজারল্যান্ডের শহর বাসেলের সেন্ট জ্যাকব পার্কে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

লিভারপুল ও সেভিয়ার জন্য ইউরোপা লিগের শিরোপা জেতা মহাগুরুত্বপূর্ণ। কেননা, ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার স্বপ্ন অনেক আগেই শেষ হয়েছে লিভারপুলের। অন্যদিকে স্প্যানিশ লা লিগায়ও শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেছে সেভিয়ার।

উয়েফার নিয়ম অনুযায়ী- ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলটি পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে। সেক্ষেত্রে সেভিয়া বা লিভারপুল যদি ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলতে পারে, তবেই আগামী মৌসুমে ইউরোপের কুলীন প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ