বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৫৬

লা লিগার প্রথম ম্যাচেই এলচেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে বার্সেলোনা। দলটির এই বড় জয়ে জোড়া গোল করেছেন রাফিনহা ও ফেরমিন লোপেজ।

২০২৬-২৭ মৌসুমে হানসি ফ্লিকের দলের প্রথম ম্যাচ কিছুটা দেরিতে শুরু হলেও এস্তাদিও মানুয়েল মার্তিনেস ভালেরোতে আসা বার্সা সমর্থকদের জন্য সেই অপেক্ষা পুরোপুরি সার্থক হয়েছে।

গত মৌসুমে ইনজুরির কারণে ভুগতে থাকা রাফিনহা ম্যাচের ১৪তম মিনিটে চমৎকার এক পেনাল্টি শটে বার্সেলোনাকে এগিয়ে নেন।

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জার্সি টেনে ধরে এলচের ভিক্টর চুস্ত পেনাল্টিটি উপহার দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সার ব্যবধান দ্বিগুণ করার পেছনেও এই অধিনায়কের ভূমিকা ছিল; তার বাড়িয়ে দেওয়া বল থেকে কারিম আদেয়েমি লা লিগায় নিজের অভিষেক ম্যাচেই গোল পান।

লামিনে ইয়ামাল অবশ্য এ দিন তার চেনা ছন্দে ছিলেন না— পুরো ম্যাচে তিনি মাত্র দুবার ড্রিবলিংয়ের চেষ্টা করেন, একটি সুযোগ তৈরি করেন এবং দুটি শট নেন। তাই দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন ফ্লিক।

তার বদলে মাঠে নামা অ্যান্থোনি গর্ডন লা লিগায় নিজের অভিষেক ম্যাচেই বড় প্রভাব রাখেন। রাফিনহার উদ্দেশে তিনি একটি দারুণ পাস বাড়ান, যা থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা।

চার মিনিট পর, অন্য প্রান্তে ফাকুন্দো বুওনানোতে বল পোস্টে মারার ঠিক পরপরই, গর্ডন এলচের অরক্ষিত রক্ষণভাগ ভেদ করে গতিতে এগিয়ে যান এবং ফেরমিন লোপেজকে দিয়ে সহজ এক গোল করান।

৭৯ মিনিটে ফেরমিন তার জোড়া গোল পূর্ণ করেন। শেষ দিকে গর্ডনের একটি প্রচেষ্টা এলচে গোলরক্ষক মাতিয়াস দিতুরো আটকে দেন।

/এফআর/
সম্পর্কিত
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
সর্বশেষ খবর
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি