‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৪:১১ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৪:১১

হ্যান্ড অব গড- ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত গোলগুলোর একটি! ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি এবার নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ মার্কিন ডলারে। যে গোলকে নিয়ে আজও চায়ের কাপে ঝড় উঠে, চার দশক পর সেই গোলে ব্যবহৃত বলই পরিণত হলো কোটি টাকার স্মারকে!

আর্জেন্টিনার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানের কোয়ার্টার ফাইনাল জয়ে ম্যারাডোনা গোলটি করেছিলেন হাত দিয়ে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে করা সেই গোল মুহূর্তেই জন্ম দেয় তুমুল বিতর্কের।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে নিজের গোল নিয়ে ম্যারাডোনা তখন বলেছিলেন, ‘এটা হয়েছিল কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’ সেই থেকেই গোলটির নাম হয়ে যায় ‘হ্যান্ড অব গড’।

তবে একই ম্যাচে ম্যারাডোনা আরও একটি গোল করেছিলেন, যেটি পরবর্তীতে পরিচিতি পায় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। মাঝমাঠ থেকে বল নিয়ে তিনি ইংল্যান্ডের পাঁচজন ফিল্ড খেলোয়াড়কে ড্রিবল করে পেরিয়ে যান এবং শেষ পর্যন্ত শিলটনকে পরাস্ত করে বল জালে পাঠান।

যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনে শনিবার বলটি বিক্রি হয়েছে ৩৩ লাখ মার্কিন ডলারে। যা প্রায় ২৫ লাখ পাউন্ড। তবে নিলামের আগে ধারণা করা হয়েছিল, বলটির দাম প্রায় ১০ মিলিয়ন ডলার বা ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচের রেফারি ছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। ম্যাচ শেষে তিনি বলটি সংগ্রহ করে নিজের কাছে রেখে দেন এবং তিন দশকেরও বেশি সময় সেটি সংরক্ষণ করেন।

২০২৩ সালে বিন নাসের একটি চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন যে ওই ম্যাচে ব্যবহৃত একমাত্র বলটিই এটি। পরবর্তীতে আরও স্বাধীনভাবে যাচাই করেও বলটির সত্যতা নিশ্চিত করা হয়।

এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে, অর্থাৎ প্রায় ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করেছিলেন।

এর নতুন মালিক পরের বছর, ২০২৩ সালে, বলটি আবার নিলামে তোলেন। কিন্তু নির্ধারিত সর্বনিম্ন মূল্য পর্যন্ত কোনো দর না ওঠায় সেবার বলটি বিক্রি হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ১২ বছরের কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সর্বশেষ খবর
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা