বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৬, ১৬:০৫ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৮:০৯

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়। আগামী ৫ কিংবা ৬ অক্টোবর ঢাকায় ম্যাচটি আয়োজনের ইচ্ছা রয়েছে তাদের। এ নিয়ে মঙ্গলবার কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দুপুরে বক্সিং কোচিং কোর্সের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের বিষয়ে প্রশ্ন করেন। আমিনুল হক বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করবো বাস্তবায়নের।’

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ শেষ পর্যন্ত আয়োজন করা হলেও বিপুল ব্যয়ে দেশের ফুটবলের প্রকৃত উন্নয়ন কতটুকু হবে, তা নিয়ে অন্য সবার মতো ক্রীড়া প্রতিমন্ত্রীও সন্দিহান।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’

ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও মেধাবী ফুটবলারদের পাইপলাইন তৈরি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’

নানা সীমাবদ্ধতা ও পারিপার্শ্বিকতার মধ্যেও শেষ পর্যন্ত বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সেটিকে মাইলফলক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অর্জন হবে।’

তবে এই ম্যাচ আয়োজনে প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। বাফুফেকে এই ম্যাচ আয়োজন করতে সরকারেরও সহায়তা লাগবে। তবে সরকার এরকম ম্যাচ আয়োজনে খুব বেশি সহায়তা করতে পারবে না বলেই ইঙ্গিত দিয়েছেন আমিনুল হক, ‘এককথায় উত্তর দিলে এই মুহূর্তে আমাদের সরকারের পক্ষে এ ধরনের অর্থ ব্যয় করা হয়তো সম্ভব হবে না। যেহেতু আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’

তবে আমিনুল হক জানান, অর্থ দিয়ে না হলেও সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত, ‘বাফুফের সঙ্গে যেহেতু ব্রাজিল প্রতিনিধিদলের কথা হয়েছে, তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা