নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৬, ২০:৩৩ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:২০

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের শোচনীয় হারের ক্ষত এখনও শুকায়নি। এর মধ্যেই নতুন বিতর্কে বাংলাদেশ ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের পর দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের বিরুদ্ধে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কের সত্যতা খতিয়ে দেখতে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ক্রীড়া ভাতাও হারাতে পারেন দুই ফুটবলার।

গত ১ অক্টোবর ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ। ম্যাচের পরপরই সামাজিক মাধ্যমে ওই ছবিটি ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সাদ ও সোহেল। তাদের দাবি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি পুরোনো এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরের কোনও ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই। তবে বিতর্কটি নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এশিয়ান গেমসে উশুতে পদকজয়ী জিন্নাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, অভিযোগের সত্যতা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আমিনুল হক বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব বাজে হয়েছে। তার ওপর এই অভিযোগ এসেছে। আমি অত্যন্ত হতাশ। তৎকালীন দলের দায়িত্বে বা ম্যানেজমেন্টে কারা ছিলেন, আমরা সেটিও খতিয়ে দেখছি।’

খেলোয়াড়দের শৃঙ্খলা ও আচরণের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দুই ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, তাদের নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর তারা যদি ক্রীড়া ভাতা কর্মসূচির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে তাও বাতিল করা হবে।’

বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান আমিনুল হক। তিনি বলেন, ‘আমি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেছি। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করবো। এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তদন্তের মাধ্যমে শুধু দুই ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগই নয়, পুরো ঘটনার প্রেক্ষাপটও খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তার ভাষায়, ‘এ ধরনের পারফরম্যান্সের পর তারা কীভাবে এমন কাজ করার সাহস পেলো, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টিরই নিরপেক্ষ তদন্ত হবে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
একাদশ ফাঁস নিয়ে ডুলির প্রশ্ন, ‘হয়তো টাকার জন্য?’
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক করা হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
আগেভাগেই ইংল্যান্ডে ফিরলেন হামজা
সর্বশেষ খবর
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা