ক্রোয়েশিয়ান গোলরক্ষক এখন বার্সেলোনার 

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১৭:১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:১৩

গোলবারে শক্তি বাড়াতে নতুন ঠিকানা খুঁজে নিলেন ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে বার্সেলোনার খরচ হতে পারে সর্বোচ্চ ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৪৭ লাখ ডলার)।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রোয়েশিয়ার এই গোলরক্ষক ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’

ফেনারবাচে থেকে গত মৌসুমে ধারে জিরোনায় খেলতে গেলেও মাঠে নামার সুযোগ পাননি লিভাকোভিচ। তবে ২০২২ বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল দারুণ আলোচিত। জাপান ও ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ক্রোয়েশিয়ার হয়ে এবারের বিশ্বকাপেও খেলেছেন লিভাকোভিচ। 

এবার বার্সেলোনায় মূল গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ব্যাকআপ হিসেবে থাকবেন লিভাকোভিচ। তার সঙ্গে ব্যাকআপ গোলরক্ষকের ভূমিকায় থাকছেন অভিজ্ঞ পোলিশ তারকা ভয়চেখ শেজনি।

/এফআইআর/
সম্পর্কিত
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
সর্বশেষ খবর
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
দিনুশার সেঞ্চুরিতে ভারতের জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা
দিনুশার সেঞ্চুরিতে ভারতের জয় ছিনিয়ে নিলো শ্রীলঙ্কা
স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসি ইস্যুর সুযোগ
স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসি ইস্যুর সুযোগ
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে