এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৪ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৪

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। অন্য গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এই জয়ে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেলো হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ৭ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। ১১ মিনিটে মিকেল ওয়ারসাবালের শটও ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

৪০ মিনিটে শেষ পর্যন্ত গোলের দেখা পায় রিয়াল। নিজের অর্ধ থেকে বল নিয়ে দুই প্রতিপক্ষকে কাটিয়ে ফেদেরিকো ভালভার্দে বল দেন এমবাপ্পেকে। প্রথম স্পর্শেই মার্কারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে সোসিয়েদাদ। ৪৪ মিনিটে ওচিয়েংয়ের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে গোল করেন লুকা সুসিচ। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৬০ মিনিটে ভালভার্দে ও জুড বেলিংহামের সঙ্গে দারুণ সমন্বয়ের পর এমবাপ্পে আবারও গোল করেন। বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে ডান পায়ে বল নিয়ে দূরের পোস্টের কোণে শট নেন তিনি।

৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। বেলিংহাম প্রতিপক্ষের বক্সের কাছে বল ফিরে পেয়ে দারুণভাবে ভিনিসিয়ুস জুনিয়রকে বল বাড়িয়ে দেন। কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বাম প্রান্ত দিয়ে ভিনিসিয়ুস এগিয়ে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের দুই পায়ের মাঝ দিয়ে বল বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। এগিয়ে আসা রেমিরোর ওপর দিয়ে বল তুলে দিয়ে জালে পাঠান তিনি।

শেষ দিকে আরও একবার বল জালে পাঠিয়েছিল রিয়াল। ৯০ মিনিটে এসপির শট রেমিরো ঠেকানোর পর ফিরতি বলে গোল করেন ব্রাহিম দিয়াজ। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয় ভিএআর।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে মরিনহো বলেন, বার্নাব্যুর দর্শকদের প্রত্যাশা অনেক বেশি এবং তার খেলোয়াড়েরা চাপের মধ্যেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে সাড়া দিয়েছেন। তার মতে, ‘দ্বিতীয়ার্ধে দল আরও কয়েকটি গোল করতে পারতো।’

রিয়াল অধিনায়ক ভালভার্দেও এমবাপ্পের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এমবাপ্পেকে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে রাখার জন্য তাকে অনেক বেশি বল দিতে হবে, যাতে তিনি গোল করতে পারেন এবং খুশি থাকেন।’

এই জয়ে মরিনিহোর অধীনে লা লিগায় দুই ম্যাচে দুই জয় পেলো রিয়াল। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের শুরুটা হলো টানা দুই হার দিয়ে। আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে নামবে তারা।

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী রবিবার নবাগত মালাগার বিপক্ষে। এর আগে বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। রিয়াল মাদ্রিদ রয়েছে পট ওয়ানে।

/ইউএস/
সম্পর্কিত
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালের কষ্টার্জিত জয়
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
‘আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি’, মেসির বিদায়ী ম্যাচে বেনিন কোচের ক্ষোভ
সর্বশেষ খবর
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
চুয়েটে নতুন উপাচার্যকে অবরুদ্ধ করে ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
চুয়েটে নতুন উপাচার্যকে অবরুদ্ধ করে ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে—নাসিমা খানের দাফন কোন দিন
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে—নাসিমা খানের দাফন কোন দিন
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা