চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ০১:৩৩আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:৩৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি পুনরুদ্ধারের অভিযানে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর্সেনাল ও ইন্টার মিলানসহ ইউরোপের ছয় লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হবে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীদের।

মোনাকোয় বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। এতে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখসহ ৩৬ দলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।

লিগ পর্বে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও এইকে এথেন্স (অ্যাওয়ে)।

ইন্টার মিলান খেলবে লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফেইনুর্দ (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম) ও স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), স্পোর্তিং (হোম), পোর্তো (অ্যাওয়ে), নাপোলি (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), এইকে এথেন্স (হোম) ও লাঁস (অ্যাওয়ে)।

আতলেতিকো মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনেরবাচে (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম) ও স্টুটগার্ট (অ্যাওয়ে)।

বার্সেলোনার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্তিং (অ্যাওয়ে), ফেইনুর্দ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে), কোমো (হোম) ও স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে)।

পিএসজি খেলবে বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিস্লাভা (হোম) ও কোমো (অ্যাওয়ে)।

আর্সেনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম) ও স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

লিভারপুল খেলবে আতলেতিকো মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনারবাচে (অ্যাওয়ে), লাঁস (হোম) ও লাস্ক (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম) ও ভাইকিং (অ্যাওয়ে)।

অ্যাস্টন ভিলা খেলবে পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), ফেনারবাচে (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে), ভাইকিং (হোম) ও স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে)।

বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), এইকে এথেন্স (হোম) ও সাবাহ (অ্যাওয়ে)।

রিয়াল বেতিস খেলবে আর্সেনাল (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), পোর্তো (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), ফেইনুর্দ (হোম), লিল (অ্যাওয়ে), কোমো (হোম) ও স্লোভান ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রোমা (হোম), স্পোর্তিং (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), সাবাহ (হোম) ও কোমো (অ্যাওয়ে)।

স্পোর্টিং সিপি খেলবে বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), রোমা (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও লাঁস (অ্যাওয়ে)।

/টিএ/এম/
সম্পর্কিত
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন