দাপট দেখিয়ে ম্যাচ জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক 
২৮ আগস্ট ২০২৬, ০৮:৫২আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫২

দাপট দেখিয়ে আথলেতিক বিলবাওকে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে কাতালানরা ২-০ গোলে জিতেছে ম্যাচটি। রাফিনিয়া দলকে এগিয়ে নেন। এরপর ব্যবধান বাড়ান ফের্মিন লোপেস।

ম্যাচে গোল হতে পারতো আরও। আটটি সেভ করে ব্যবধান আরও বড় হতে দেননি ২০২৬ বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার জয়ী সিমন।

শুরু থেকে আক্রমণের পসরা মেলে খেলতে থাকে শিরোপাধারীরা। 

১৯ মিনিটে ইয়ামালের শট ঝাঁপিয়ে এক হাতে দারুণভাবে ব্যর্থ করে দেন সিমন। এর চার মিনিট পর  রাফিনিয়ার চমৎকার হেড পোস্টে লেগে ফিরে আসে।

৩৭ মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। পেদ্রির রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান রাফিনিয়া।

এবারের লিগে দুই ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল হলো তিনটি।

দ্বিতীয় গোল পেতে সময় লাগে ফ্লিকের দলের। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রতিপক্ষের কাছ থেকে  বল পেয়ে লোপেস ফাঁকা জালে তা জড়িয়ে দেন।দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ক্রোয়েশিয়ান গোলরক্ষক এখন বার্সেলোনার 
‘এমবাপ্পে ফুটবলে অমরত্ব পেয়েছে’: ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
সর্বশেষ খবর
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’