রিয়াল মাদ্রিদের কাছে হেরে যা বললেন বার্সেলোনা কোচ 

স্পোর্টস ডেস্ক 
২৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৭

ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের কন্ঠে আক্ষেপ ঝড়লো।

ম্যাচে এমবাপ্পের প্রথম গোলের পর রাফিনিয়ার দুর্দান্ত জবাবে সমতায় ফিরেছিল বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সা বেশ কিছুটা দাপট দেখালেও শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি তারকা এমবাপ্পে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশ ফ্লিক জানান, ‘আমাদের গোলের সুযোগ ছিল, কিন্তু আমরা সাবলীল খেলতে পারিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা প্রতিপক্ষকে বেশ চাপে ফেলতে পেরেছিলাম। কিন্তু একটি মাত্র মুহূর্তে আমাদের বড় ধরনের অসাবধানতার চরম মূল্য দিতে হয়েছে। এতেই ম্যাচটি হাতছাড়া হয়। এই হার মেনে নেওয়া কঠিন, তবে আমাদের এটি মেনে নিয়েই এগোতে হবে। বার্সাকে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘টানা নয়টি জয়ের পর লা লিগায় এটি আমাদের প্রথম হার। তবে এমনটা হতেই পারে। বড় ম্যাচগুলোতে ছোট ছোট বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সেই বিষয়গুলো আমাদের পক্ষে যায়নি। পরাজয় ফুটবলেরই একটি অংশ। কী ঘটেছে তা আমাদের বিশ্লেষণ করতে হবে, ভুলগুলো শুধরে আরও ভালো করতে হবে এবং আমরা সেটাই করব।'

ফ্লিক মনে করেন, একটানা খেলা থাকায় দলের খেলোয়াড়দের মাঝে ক্লান্তি ভর করেছে। এই ক্লান্তি কাটাতে ফুটবল থেকে কিছুদিন বিরতি নেওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, ‘ইনজুরিগুলোই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আমাদের এখন কিছুদিন অনুশীলন থেকে মন সরিয়ে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। মৌসুমের শুরুর ম্যাচগুলোতে আমরা মানসিক ও শারীরিকভাবে যেমন তরতাজা ছিলাম, সেটা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
রিয়ালের আক্রমণ সামলানোই চ্যালেঞ্জ! 
এক শতাব্দীরও বেশি সময়ের দ্বৈরথ, এল ক্লাসিকোর উত্তাপ এবারও তুঙ্গে
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার