ম্যাচ জিতে ড্রেসিংরুমে রোনালদোর কান্না!

স্পোর্টস ডেস্ক 
২৮ আগস্ট ২০২৬, ১৫:২৪আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৫:২৪

আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো কেঁদেছেন। সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফ দাবি করেছেন, জয় পাওয়ার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ড্রেসিংরুমে ফুঁপিয়ে কেঁদেছেন রোনালদো।

মঙ্গলবার আল-নাসরের হয়ে চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো।  ২-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া আল-নাসর প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামায়।

সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে জানান, রোনালদো নিজেই ফিট না থাকায় প্রথমার্ধের পর উঠে যাওয়ার অনুরোধ করেন। তবে দল এমন অবিস্মরণীয় জয় পাওয়ার পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

তবে আল-নাসর ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু বিকল্প কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে ৩০ মিনিট খেলেছিল, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে ফিটনেস ফিরে পায়। ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো আরও খেলতে চেয়েছিল, কিন্তু তাকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর: রোনালদো 
মা-ভাইবোন ছিলেন না, রোনালদো-জর্জিনার বিয়েতে কেন এত গোপনীয়তা?
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী