জামালদের প্রথম দিনের অনুশীলনে ‘বাস দুর্ঘটনা’ ও ফ্লাডলাইট বিড়ম্বনা! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২৬, ০৮:০০আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৭

বাফুফে ও জাতীয় ফুটবল দলের অনুশীলনের প্রথম দিনেই দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। যাতায়াত সমস্যার পাশাপাশি আলোর স্বল্পতায় ব্যাহত হয়েছে জাতীয় দলের অনুশীলন কার্যক্রম। শুক্রবার (২৮ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই বেলা ঘাম ঝরালেও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রথম দিনের নির্ধারিত অনুশীলনের সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, শুক্রবার সকালে অনুশীলনে যাওয়ার জন্য জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা প্রস্তুত থাকলেও তাদের বহনকারী নির্ধারিত বাসটি হোটেলে পৌঁছেনি। পরবর্তীতে জানা যায়, হোটেলে আসার পথে বাসটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। বাধ্য হয়ে হোটেল থেকে বিকল্প বাসের ব্যবস্থা করে মাঠে যেতে বিলম্ব হয় জামাল ভূঁইয়াদের, যার ফলে সকালের অনুশীলন নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। 

সকালের এই বিলম্বের প্রভাব পড়ে বিকালের সেশনেও। খেলোয়াড়রা দুপুরে হোটেলে ফিরে বিশ্রাম নেওয়ার পর বিকাল চারটায় আবার অনুশীলন শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। দিনের আলো থাকতে থাকতেই প্রায় সাড়ে পাঁচটার পর ফুটবলাররা মাঠে নামেন। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আলো কমে যাওয়ায় মূল মাঠে অনুশীলন ব্যাহত হয়। বাধ্য হয়ে পাশের ক্রিকেট মাঠের কৃত্রিম আলো (ফ্লাডলাইট) ব্যবহার করে ওয়ার্মআপ সারতে হয় জাতীয় দলকে।

প্রথম দিনের এমন বিশৃঙ্খলা নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, “প্রথম দিন হওয়ায় একটু সমস্যা তৈরি হয়েছিল। মূলত বাসের দুর্ঘটনার কারণেই পুরো অনুশীলনের সূচি উলটপালট হয়ে যায়। সকালে ঠিকমতো অনুশীলন শেষ করতে বেশ গলদঘর্ম হতে হয়েছে। আর বিকালে বাধ্য হয়ে পাশের ক্রিকেট মাঠের আলোতে কোনোমতে কাজ চালাতে হয়েছে। আশা করছি শনিবার থেকে সব ঠিক হয়ে যাবে।”

বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলি বলেন, “বাস দুর্ঘটনায় পড়েছিল, যে কারণে নতুন বাসের অপেক্ষায় থাকতে গিয়ে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। দিনের আলোতে স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন হওয়াটা অত্যন্ত জরুরি।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কোচ-অধিনায়ক ছাড়াই সংবাদ সম্মেলন!
এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলে আরব আমিরাত-সিরিয়ার গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন রোনান-ডেকলান
সর্বশেষ খবর
নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ 
নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ 
পায়ে চোট পেয়ে হুট করে জুতো খুলবেন না? জানুন সঠিক করণীয়
পায়ে চোট পেয়ে হুট করে জুতো খুলবেন না? জানুন সঠিক করণীয়
খুলনায় গভীর রাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
খুলনায় গভীর রাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
আগারগাঁওয়ে অ্যাকুয়ারিয়াম পার্ক, একসঙ্গে জলজ জগৎ ও প্রকৃতির স্বাদ
আগারগাঁওয়ে অ্যাকুয়ারিয়াম পার্ক, একসঙ্গে জলজ জগৎ ও প্রকৃতির স্বাদ
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা