মুনোজের গোলে হার এড়ালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৭আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৭

পুরো ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত হার এড়ালো লিভারপুল। প্রিমিয়ার লিগে ভিক্টর মুনোজের অভিষেক গোলে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে তারা।

লিভারপুলের হয়ে পূর্ণাঙ্গ অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ভিক্টর মুনোজ। ম্যাচ শেষ হওয়ার মাত্র আট মিনিট আগে ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে গোল করে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লিভারপুলকে এক পয়েন্ট এনে দিয়েছেন স্পেনের এই উইঙ্গার।

ম্যাচের শুরু থেকে অবশ্য লিভারপুলকে চাপে রেখেছিল ফরেস্ট। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ড্যান এনডোয়ে গোল করে সফরকারীদের এগিয়ে দেন। মর্গান গিবস-হোয়াইটের পাস থেকে সহজেই বল জালে জড়ান তিনি। 

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় লিভারপুল। কোডি গাকপোর নিচু ও নিখুঁত ক্রস থেকে ফাঁকা জালে বল ঠেলে দেন আলেকজান্ডার ইসাক।

গোল পেয়ে জয়ের জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি। ফরেস্টের নতুন রেকর্ড সাইনিং লিয়াম ডেলাপের থ্রো-ইন থেকে আক্রমণ তৈরি হওয়ার পর নেকো উইলিয়ামসকে ফাউল করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। তাতে পেনাল্টি পায় ফরেস্ট।

রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে লিভারপুলের খেলোয়াড়রা। কিন্তু সিদ্ধান্ত বহাল থাকে। স্পট কিক থেকে অ্যালিসনকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন গিবস-হোয়াইট। তাতে আবারও এগিয়ে যায় ফরেস্ট।

তবে নিউক্যাসলের বিপক্ষে গত সপ্তাহের ম্যাচের মতো এবারও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখায় লিভারপুল। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে ভির্টজের পাস পেয়ে জোরালো শটে বল জালে পাঠান মুনোজ। তাতে সমতায় ফেরে লিভারপুল।

শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

 

/এফআইআর/
সম্পর্কিত
প্রিমিয়ার লিগে জাপানিদের রেকর্ড, কেন এশিয়ার এই দেশটির ফুটবলারদের এত চাহিদা?
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম ট্রফি আর্সেনালের
প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ: কবে, কখন কোন ম্যাচ?
সর্বশেষ খবর
মানবাধিকার লঙ্ঘনের তদন্ত পুলিশি কাঠামোর মধ্যে রাখলে ফল পাওয়া কঠিন: নূর খান
মানবাধিকার লঙ্ঘনের তদন্ত পুলিশি কাঠামোর মধ্যে রাখলে ফল পাওয়া কঠিন: নূর খান
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্পেনে ভ্রমণে মেনে চলুন ৫ অলিখিত নিয়ম
স্পেনে ভ্রমণে মেনে চলুন ৫ অলিখিত নিয়ম
বল করতে ১০০ কিলোমিটার দৌড়! বিশ্ব রেকর্ডের পথে যে ক্রিকেটার
বল করতে ১০০ কিলোমিটার দৌড়! বিশ্ব রেকর্ডের পথে যে ক্রিকেটার
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট