দুর্দান্ত রিয়ালের সামনে গেটাফে

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৮:৪৯

দুর্দান্ত রিয়ালের সামনে গেটাফে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আজ গেটাফের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সার টানা দু হারে লিগ বেশ জমে উঠেছে। ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকোর সংগ্রহ ৭৩ ও রিয়ালের সংগ্রহ ৭২ পয়েন্ট। বাকি ম্যাচগুলোতে একটি হার যে কোনও দলকে শিরোপা লড়াই থেকে ছিটকে দিতে পারে।

গেটাফেকে হারাতে পারলে বার্সার আরও কাছাকাছি যাবে জিদানের দল। এমন সমীকরণ সামনে রেখে আজ রাত ৮টায় গেটাফের মাঠে খেলতে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রিয়াল গত সপ্তাহে ভলফসবুর্গের মাঠে হেরে বসলেও ফিরতি পর্বে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে।
আরও পড়ুন: মুসার হ্যাটট্রিকে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো মুক্তিযোদ্ধা

শক্তি বা সাম্প্রতিক পারফরম্যান্স, কোনওভাবে রিয়ালের সামনে বড় বাধা হওয়ার কথা নয় লিগে সবশেষ ১২ ম্যাচে জয়শূন্য থাকা গেটাফের। মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে রিয়াল। ১৪ বারের দেখায় ১৩টিতেই জিতেছে তারা।

এছাড়া রিয়াল শিবিরে নেই কোনও চোট সমস্যা। দারুণ ছন্দে আছে দলটির ‘বিবিসি’ আক্রমণভাগ। প্রথম পর্বে ঘরের মাঠে গেটাফেকে ৪-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা আর একটি করে গোল করেন রোনালদো ও বেল। সবকিছু মিলিয়েই তাই এ ম্যাচে রিয়াল সমর্থকেরা সহজ জয়ের প্রত্যাশা করতে পারে।

এখানে রিয়াল জিতলেও পরদিনই অবশ্য ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বার্সেলোনা। রবিবার ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবেন মেসি-নেইমাররা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম