মুসার হ্যাটট্রিকে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো মুক্তিযোদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৬, ১৯:০৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৯:০৯

সেমির স্বপ্ন জিইয়ে রাখলো মুক্তিযোদ্ধা নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলো মুক্তিযোদ্ধা। চার ম্যাচে তাদের পয়েন্ট নয়। ‘ক’ গ্রুপের পরবর্তী ম্যাচে শেখ জামালের সঙ্গে ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের শেষ চারের টিকিট।
নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসা মুক্তিযোদ্ধার নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন। পরপর দুই ম্যাচে গোল করে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ১৭ মিনিটে তার অ্যাটাকিং পার্টনার তৌহিদুল আলমের বাম প্রান্ত থেকে করা ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন কোলো মুসা।
কোলো মুসার বুদ্ধিদীপ্ততা আবারও দৃশ্যমান হয় ৩২ মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে ব্যাক হেড করেছিলেন বারিধারার গিনিয়ান ডিফেন্ডার সিলা মোহাম্মেদ। বলের গতিপথ অনুসরণ করছিলেন কোলো মুসা, আগুয়ান গোলরক্ষক মো. রাজিব বলের কাছে আসার আগেই মাঝপথে বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। রাজিবের মাথার ওপর দিয়ে দ্বিতীয় গোলটি করেন কোলো মুসা।

৫৫ মিনিটে টুর্নামেন্টের তৃতীয় হ্যাটট্রিক করেন কোলো মুসা। তৌহিদের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দিয়েছিলেন বারিধারা গোলরক্ষক রাজিব। ফিরতি বলে আলতো ছোঁয়ায় হ্যাটট্রিক করেন তিনি। টুর্নামেন্টে এর আগে শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন ও শেখ রাসেলের ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেফেরা হ্যাটট্রিক করেছিলেন।  

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত উত্তর বারিধারা পাঁচ ম্যাচ শেষেও কোনও পয়েন্ট পায়নি।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী