মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ

স্পোর্টস ডেস্ক 
৩০ আগস্ট ২০২৬, ১৫:১১ আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৫:১১

মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার লিওনেল মেসির চার গোলে সিএফ মন্ট্রিয়ালকে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। ন্যু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির জয় ৭-১ ব্যবধানে। ম্যাচের পর মায়ামির ভারপ্রাপ্ত কোচ হয়োস মেসির প্রশংসা করার মতো ভাষা খুঁজে পাননি।

তার ভাষায়, ‘ফুটবলের এই সৌন্দর্যের বর্ণনা করার মতো কোনও ভাষা নেই। তার খেলায় এত কিছু ঘটে যে, শব্দগুলো খুবই কম পড়ে যায়। তিনি ক্রমাগত সেই গোল, সেই মুভ বা সেই পাসের খোঁজেই থাকেন। আমার মনে হয় না, তিনি সাধারণ কোনো ফুটবলার। একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তাকে বিশ্লেষণ করাটা এত গভীরে যায় যে, আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন।’

রিয়াল মাদ্রিদ থেকে এবারই ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন ক্যাসেমিরো। এতদিন প্রতিপক্ষ হিসেবে মেসির জাদুকরী পারফরম্যান্স দেখার পর সতীর্থ হিসেবেই সেই অভিজ্ঞতা হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। তার কথায়, ‘দলে মেসি থাকা মানে এটাই। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ তিনি এমন একজন মানুষ, এমন একজন খেলোয়াড়, যিনি ইতিহাস গড়েন। আজ আমরা দেখলাম যে, আমাদের এটি উপভোগ করা উচিত। তাকে সমর্থন দিয়ে যাওয়া উচিত। তার সাথে প্রতিযোগিতা চালিয়ে যাওয়া উচিত। কারণ তিনি এখনও সেরা। তিনি বিশ্বকাপে তা প্রমাণ করেছেন। আমাদের এটি উপভোগ করতে হবে। তার সঙ্গে আমরা অনেক বেশি শক্তিশালী।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি নিলামে, দাম উঠতে পারে কত?
মেসি পরবর্তী আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
সর্বশেষ খবর
২০০৬ সালের পর থেকে বাংলাদেশ বিভিন্ন সূচকে পিছিয়েছে: ডেপুটি স্পিকার
২০০৬ সালের পর থেকে বাংলাদেশ বিভিন্ন সূচকে পিছিয়েছে: ডেপুটি স্পিকার
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
মাতৃত্বের বিরতি পেরিয়ে ঢাকায় নিশির নতুন অধ্যায়
মাতৃত্বের বিরতি পেরিয়ে ঢাকায় নিশির নতুন অধ্যায়
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’