মেসিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়। তাতে লিওনেল মেসি ও বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে বিদায় করে এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ডের সিরিজ জিতেছে কলম্বাস ক্রু। শুক্রবার নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতেই পরের রাউন্ড নিশ্চিত করেছে তারা।

 

গত ২১ নভেম্বর মায়ামির মাঠে প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল কলম্বাস। এবার নিজেদের মাঠেও জয় তুলে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মেসিদের বিদায় করেছে তারা। গত ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি টানা আট ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

 

ম্যাচের ৯২ মিনিটে আনাস জারুরির ক্রস থেকে হেডে গোল করেন রদ্রিগেজ। গোলরক্ষক প্যাট্রিক শুল্টে তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে কলম্বাসের জয়ে অবদান রেখেছেন।

 

ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। পুরো ম্যাচজুড়েই বৃষ্টি হয়েছে। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুই দল লড়াই চালিয়ে গেছে।

 

৮৪ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। তবে জার্মান বেরতেরামের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে ৭৫ মিনিটে মেসির ফ্রি কিক থেকে পাওয়া বলে গোল করেছিলেন কাসেমিরো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। 

 

৬৪ মিনিটেও গোলের সুযোগ তৈরি করেছিল মায়ামি। গনসালো তাপিয়ার হেডে দারুণভাবে বল ঠেকান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। ফিরতি বল পেয়ে যান ব্রেইস মেন্দেজ। গোললাইন থেকে প্রায় গোল করে ফেলেছিলেন তিনি, কিন্তু মিকায়েল হেড করে বল বিপদমুক্ত করেন।

 

প্রথমার্ধে কলম্বাসের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

প্রথমার্ধে মেসিও কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন। বেরতেরামের বক্সের মাঝখানে বাড়ানো বলটি বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। বল গড়িয়ে চলে যায় বিপদমুক্ত জায়গায়।

 

২২ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে মেসির নেওয়া ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন শুল্টে। 

 

 

/এফআইআর/
সম্পর্কিত
প্লে-অফে টিকে থাকতে মেসিদের কী করতে হবে
বন্ধুর বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি, খেলবেন কী
মেসির সপ্তম শ্রেণির পুরোনো মার্কশিট ঘিরে আলোচনা, কোন বিষয়ে কত পেয়েছিলেন?
সর্বশেষ খবর
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস