প্লে-অফে টিকে থাকতে মেসিদের কী করতে হবে

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১

এমএলএসের প্লে-অফে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ইন্টার মায়ামির। প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার মিশন কঠিন করে ফেলেছে লিওনেল মেসির দল। এবার হারলেই শেষ হয়ে যাবে ২০২৬ মৌসুমের অভিযান।

শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওহাইওতে প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় শনিবার শুরু হওয়ার কথা ম্যাচটি।

প্রথম ম্যাচে নিজেদের মাঠে কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। ফলে সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার জিততেই হবে মেসিদের। হারলেই বিদায় নিতে হবে প্লে-অফ থেকে।

তবে ৯০ মিনিটের খেলা ড্র হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। সেখানে জিততে পারলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাবে মায়ামি। তখন দুই দলের ভাগ্য নির্ধারণে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

এমএলএসের প্লে-অফের প্রথম রাউন্ডের নিয়ম অনুযায়ী, তিন ম্যাচের সিরিজে যে দল আগে দুটি ম্যাচ জিতবে, তারাই উঠবে পরের পর্বে। অর্থাৎ প্রথম ম্যাচে হারের পরও মায়ামির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির মাঠে। সেই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।

গত মৌসুমের চ্যাম্পিয়ন মায়ামির লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা। কিন্তু প্রথম ম্যাচের বড় পরাজয়ের পর সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে মেসি ও তার সতীর্থদের সামনে এখন কঠিন পরীক্ষা।

/টিএ/জিকে/
সম্পর্কিত
বন্ধুর বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি, খেলবেন কী
মেসির সপ্তম শ্রেণির পুরোনো মার্কশিট ঘিরে আলোচনা, কোন বিষয়ে কত পেয়েছিলেন?
মেসিদের লিগে এবার কী বদল আসছে
সর্বশেষ খবর
চিকেন স্টাফড টমেটো
চিকেন স্টাফড টমেটো
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেল তার পরিচয়
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেল তার পরিচয়
অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির
অনিশ্চয়তায় স্কুল ড্রেস-জুতা বিতরণ, অপেক্ষা জানুয়ারির
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস