২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৪

শৈশব থেকে যে ক্লাবের সঙ্গে বেড়ে ওঠা, সেই লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টানলেন হামজা চৌধুরী। কিং পাওয়ার স্টেডিয়াম ছেড়ে এবার শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের এই মিডফিল্ডার।

গত সপ্তাহেও হামজার সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছিল ডার্বি কাউন্টির নাম। কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি ভেস্তে শেফিল্ড ইউনাইটেড তাকে দলে টেনে নেয়।

২০২৪-২৫ মৌসুমে শেফিল্ডের হয়ে ধারে খেলেছিলেন হামজা। এরপর গত গ্রীষ্মে লেস্টারে ফিরেছিলেন তিনি। এবার স্থায়ীভাবেই পুরোনো ঠিকানা ছেড়ে ব্রামল লেনে ফিরলেন।

হামজার লেস্টারের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল আর মাত্র এক বছর। ফলে কার্যত ফ্রি ট্রান্সফারেই শেফিল্ডে যোগ দিয়েছেন তিনি।

নতুন ক্লাবে ফিরে দারুণ উচ্ছ্বসিত হামজা। বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। গতবার এখানে থাকাকালে সময়টা দারুণ উপভোগ করেছিলাম। তাই শেষ পর্যন্ত চুক্তিটা সম্পন্ন হওয়ায় আমি খুব খুশি।’

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ওয়াটফোর্ডে অল্প সময়ের জন্য তার অধীনে কাজ করেছিলেন তিনি। এরপর শেফিল্ডে গত মৌসুমেও ওয়াইল্ডারের সঙ্গে কাজ করার সুযোগ হয়।

লেস্টার ছেড়ে শেফিল্ডে আসাকে নিজের ও পরিবারের জন্য বড় পরিবর্তন হিসেবে দেখছেন হামজা। তার কথায়, ‘এটা আমার জন্য বড় পরিবর্তন। আমি প্রায় ২০ বছর লেস্টারে ছিলাম। তাই আমার ও পরিবারের জন্য এটি একটি পরিবর্তন। তবে আমি এটির জন্য সত্যিই অপেক্ষা করছি। আশা করি, এখানে আমাদের দারুণ একটি মৌসুম কাটবে।’

শেফিল্ডে গতবারের সতীর্থদের সঙ্গেও যোগাযোগ ছিল হামজার। আরও বলেছেন, ‘আমি সব ছেলেদের সঙ্গেই যোগাযোগ রেখেছি। আমি যখন এখানে ছিলাম, তখন আমাদের দারুণ একটি দল ছিল। গত এক থেকে দেড় বছর আমরা সবাই যোগাযোগ রেখেছি। পরিচিত মুখগুলোকে আবার দেখতে ভালো লাগছে।’

মাত্র সাত বছর বয়সে লেস্টারের একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। দীর্ঘ পথ পেরিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে কারাবাও কাপের ম্যাচে লিভারপুলের বিপক্ষে দলের জয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার।

এর দুই মাস পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বদলি হিসেবে নেমে প্রিমিয়ার লিগে অভিষেক করেন হামজা। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন তিন গোল। ২০২১ সালে লেস্টারের এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন বাংলাদেশের এই তারকা।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, হামজাকে ফেরাচ্ছে শেফিল্ড ইউনাইটেড!
লেস্টারের সঙ্গে চুক্তির শেষ বছরে হামজা, তাকে পেতে মরিয়া যে ক্লাব 
ব্রাজিল আসবে তাই ভারত নেই, ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ! 
সর্বশেষ খবর
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা