এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

এনজো ফার্নান্দেজের ক্যারিয়ারের রেকর্ড গড়া ট্রান্সফারে আবারও বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছে তার শৈশবের ক্লাব রিভার প্লেট। ম্যানচেস্টার সিটিতে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মিডফিল্ডারের দলবদল থেকে রিভার পাবে প্রায় ৪.৫ শতাংশ, অর্থাৎ আনুমানিক ৬.৩ মিলিয়ন ইউরো।

কাতার বিশ্বকাপজয়ী এনজোর এটি ক্যারিয়ারের চতুর্থ বড় ট্রান্সফার। প্রতিবারই তার দলবদলে আর্থিকভাবে লাভবান হয়েছে রিভার প্লেট। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

পর্তুগালের ক্লাব বেনফিকায় যাওয়ার সময় রিভার থেকে মাত্র ১৮ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছিলেন এনজো। এর মধ্যে ১০ মিলিয়ন ছিল নিশ্চিত অর্থ, আর বাকি ৮ মিলিয়ন ছিল বিভিন্ন শর্ত পূরণের ওপর নির্ভরশীল। তবে নিজেদের প্রিয় খেলোয়াড়ের অর্থনৈতিক স্বত্বের ২৫ শতাংশ ধরে রেখেছিল রিভার।

পরে বেনফিকা থেকে এনজোকে ১২১ মিলিয়ন ইউরোতে চেলসি কিনে নিলে সেই চুক্তি থেকেও বড় অঙ্কের অর্থ পায় রিভার। ২৫ শতাংশ স্বত্বের পাশাপাশি সলিডারিটি ম্যাকানিজমের অর্থও পেয়েছিল আর্জেন্টাইন ক্লাবটি।

সব মিলিয়ে এনজোর দলবদল থেকে রিভার প্লেটের আয় দাঁড়িয়েছে প্রায় ৫৭.৫ মিলিয়ন ইউরো।।

রিভারের সাম্প্রতিক দলবদল ব্যবসার দিকে তাকালেও এনজোর অবদান কতটা বড়, সেটি স্পষ্ট। চলতি ট্রান্সফার উইন্ডোতে থিয়াগো আলমাদা ও অ্যাঙ্গেল কোরেয়াসহ একাধিক খেলোয়াড় বিক্রি করে ক্লাবটি আয় করেছে প্রায় ৬৮.৪৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ শুধু এনজোর ক্যারিয়ারজুড়ে রিভারের জন্য তৈরি করা আয়ের পরিমাণই তাদের সাম্প্রতিক বড় বিক্রিগুলোর মোট আয়ের কাছাকাছি।

এনজোর সর্বশেষ দলবদল থেকে পাওয়া ৬.৩ মিলিয়ন ইউরো দিয়েই রিভার প্লেট ফ্রান্সিসকো ওর্তেগার জন্য ৫.৮ মিলিয়ন এবং জিওভান্নি গঞ্জালেসের জন্য ৫ লাখ ইউরোর খরচ—দুটি মিলিয়ে প্রায় পুরোটা সামলে নিতে পারবে।

/এফআইআর/
সম্পর্কিত
মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি
‘আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি’
মেসির পর এবার অবসরের ঘোষণা দিলেন রুডিগার
সর্বশেষ খবর
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান