মেসির সম্মানে ম্যাচের ১০ম মিনিটে থামবে খেলা, বাজবে করতালি

স্পোর্টস ডেস্ক 
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসি অবসর নিয়েছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এবার দেশটির সব স্তরের ফুটবলে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগের ম্যাচে মেসির সম্মানে এক মিনিট করতালির আয়োজন করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে এএফএ। ফুটবল ছাড়াও ফুটসাল ও বিচ সকারের ম্যাচও থাকবে এই কর্মসূচির আওতায়।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামিয়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে। মেসির জাতীয় দলের জার্সিতে ব্যবহৃত ঐতিহাসিক ১০ নম্বরের প্রতি সম্মান জানাতেই বেছে নেওয়া হয়েছে এই সময়টি। 

মেসির প্রতি এমন শ্রদ্ধা এরই মধ্যে দেখা গেছে কোপা আর্জেন্টিনার ম্যাচে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালির মাধ্যমে আর্জেন্টিনার কিংবদন্তিকে সম্মান জানান। 

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের তৈরি একটি প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করতে হবে। 

শুধু মাঠের খেলোয়াড়েরাই নন, গ্যালারির দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে ঘিরে গান— সবকিছুর মধ্য দিয়েই আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে বিদায় জানাবে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এনজোর ট্রান্সফারে আবারও কোটিপতি রিভার প্লেট
মেসির বিদায়ের পর কঠিন বাস্তবতার সামনে আর্জেন্টিনা
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
সর্বশেষ খবর
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান