গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩

এএফসি অনূর্ধ্ব ২০ বাছাইয়ে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে হেরে মূল পর্ব ওঠা অনেকটাই কঠিন। ঠিক এ অবস্থায় ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর  রাতে তাকে ই-মেইল পাঠিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জোন্সের জায়গায় সহকারী কোচ আতিকুর রহমান মিশু এখন গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোচ হিসেবে ডাগ আউটে থাকবেন। এমনিতে জোন্সের আচার আচরণ নিয়ে বাফুফে বেজায় অসন্তুষ্ট ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অহেতুক নেতিবাচক কথাবার্তা বিপাকে ফেলেছিল।

এছাড়া কোচ মিশুর সঙ্গে তার সরাসরি বিরোধ ছিল দেখার মতোই। সব মিলিয়ে জোন্সকে গ্রুপ পর্বের পরই বিদায় করার কথা ছিল। উজবেকিস্তানে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পর বাফুফে আর দেরি করেনি। তাসখন্দে পত্রপাঠ বিদায় নিশ্চিত করেছে। এমনকি কোচকে হোটেল থেকে সরেও যেতে বলা হয়েছে বলে জানা গেছে। 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?
জাতীয় দলের অনুশীলন নিয়ে ‘গোপনীয়তা’ কেন
সর্বশেষ খবর
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার