১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১২

বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোর এবার জায়গা করে নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে। বয়স মাত্র ১৬ বছর। নাম কাভান সুলিভান। যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম আলোচিত এই তরুণ প্রতিভাকে ২০৩০ বিশ্বকাপ চক্রে প্রথম দিকেই ডাকার প্রস্তুতি নিচ্ছেন কোচ মরিসিও পচেত্তিনো।

ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইলের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ও অক্টোবরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য সুলিভানকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকতে যাচ্ছেন পচেত্তিনো। এই সময়ে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। সব ম্যাচই হবে নিজেদের মাঠে।

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান বর্তমানে খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নে। মাত্র ১৪ বছর বয়সেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করে আলোচনায় এসেছিলেন তিনি। তখন থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলের সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

এখন এমএলএসেও দারুণ ছন্দে আছেন সুলিভান। সর্বশেষ আট ম্যাচে ১১ গোলে তার অবদান। নিজে করেছেন ছয় গোল, সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে প্লে-অফের জায়গাও শক্ত করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

এমন পারফরম্যান্স পচেত্তিনোর নজর এড়াতে পারেনি। তাই ২০৩০ বিশ্বকাপের নতুন চক্রের শুরুতেই মাত্র ১৬ বছর বয়সী এই তরুণকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ।

সুলিভান মাঠে নামলে গড়বেন আরও একটি রেকর্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলতে নামা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হবেন তিনি। তার চেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল শুধু ফ্রেডি আদুর।

জার্মানির হয়েও খেলার যোগ্যতা রয়েছে সুলিভানের। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়েই খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ক্লাব ফুটবলেও তার ভবিষ্যৎ নিয়ে রয়েছে বড় পরিকল্পনা। আগামী বছরের সেপ্টেম্বরে ১৮ বছর পূর্ণ করার পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা তার। যুক্তরাজ্যের শ্রম আইন অনুযায়ী, আন্তর্জাতিক অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের দেশটির ক্লাবে খেলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাই ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সিটির হয়ে খেলা সম্ভব নয় সুলিভানের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?