ফ্রি-কিকের সর্বকালের রেকর্ড থেকে আর মাত্র তিন গোল দূরে মেসি

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

বয়স বাড়ছে, কিন্তু লিওনেল মেসির জাদু যেন ফুরানোর নাম নিচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার খেলার ধরন, কমেছে কিছুটা গতি। তবু বাঁ পায়ের সেই নিখুঁত জাদু এখনও আগের মতোই ধারালো। কয়েকদিন আগে ফ্রি-কিক থেকে গোলের সংখ্যায় আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। গত রবিবার সান ডিয়েগো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ড্রয়ে সরাসরি ফ্রি-কিক থেকে ক্যারিয়ারের ৭৫তম গোলটি করেছেন মেসি। যার ফলে ইতিহাসের সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতার রেকর্ড থেকে এখন তিনি মাত্র তিন গোল দূরে।

এই গোলটি ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম। ম্যাচের পর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের হিসাবে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩০।

ফ্রি-কিকে ৭৫ গোল নিয়ে তালিকায় এখন মেসির ওপরে আছেন শুধু ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা। সরাসরি ফ্রি-কিক থেকে তার গোল ৭৮টি। অর্থাৎ শীর্ষে উঠতে মেসির প্রয়োজন আর মাত্র চারটি গোল, আর সমান করতে প্রয়োজন তিনটি।

গত ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া ফ্রি-কিক গোল করে ৭৪-এ পৌঁছেছিলেন মেসি। সর্বশেষ গোল করে ছাড়িয়ে গেলেন জাইর রোসা পিন্টোকে, যার সরাসরি ফ্রি-কিক থেকে গোলের সংখ্যা ৭৪ বলে উল্লেখ করা হয়েছে এল গ্রাফিকোর সংকলনে।

এই তালিকায় রবার্তো দিনামিতের গোল ৭৩টি। জুনিনহো পারনামবুকানো ও সিনিসা মিহাইলোভিচের ৭২টি করে। মার্কোস আসুনসাও করেছেন ৬৮টি, হোর্হে আরাভেনা ৬৫টি। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সরাসরি ফ্রি-কিক থেকে গোল ৬৪টি। তালিকায় আরও আছেন জিকো (৬২) ও ডিয়েগো ম্যারাডোনা (৬১)।

ফ্রি-কিকে মেসির গোল কোন দলের হয়ে কত?

মেসির ৭৫টি সরাসরি ফ্রি-কিক গোলের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বার্সেলোনার জার্সিতে।

  • বার্সেলোনা: ৫০
  • আর্জেন্টিনা: ১২
  • ইন্টার মায়ামি: ১১
  • প্যারিস সেন্ট-জার্মেই:
/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনার হয়ে শেষবার, মেসির ১০ নম্বর জার্সিতে বিশেষ চমক
মেসির শেষ ম্যাচে গ্যালারিতে থাকবেন দি মারিয়া
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
সর্বশেষ খবর
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে: এডিবি
বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে: এডিবি
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, নিয়োগ দেবে ম্যানেজার
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, নিয়োগ দেবে ম্যানেজার
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
প্রশান্ত উপকূলে ধেয়ে আসছে ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না