তিন বছর পর ফিরেও ইতালিকে জেতাতে পারেননি মানচিনি

স্পোর্টস ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২

বিশ্বকাপে টানা তৃতীয়বার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর নতুন করে ইতালির দায়িত্ব চাপে কোচ রবার্তো মানচিনির ওপর। তবে প্রথম ম্যাচেই হারের মুখ দেখলেন আজ্জুরিরা।

শুক্রবার রাতে ঘরের মাঠে নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে মার্চে প্লে-অফ হারের পর এটিই ছিল ইতালির প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর ইতালির ডাগআউটে ফিরেছেন রবার্তো মানচিনি। ২০২৩ সালে ইতালি ছাড়ার তিন বছর পর ফিরলেও অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

নতুন কোচ মার্ক ফন বোমেলের অধীনে অবশ্য দারুণ শুরু হয়েছে বেলজিয়ামের। বিশ্বকাপের পর রুডি গার্সিয়া দায়িত্ব ছাড়লে তার জায়গায় নিয়োগ পাওয়া সাবেক নেদারল্যান্ডস মিডফিল্ডারের অভিষেকেই জয় পেলো বেলজিয়াম।

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের ২০ মিনিটে মিকা গডটসের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনের পাসে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে এটিই ছিল গডটসের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে ইতালির জালে বল পাঠান দোদি লুকেবাকিও। তাকে থামাতে মরিয়া হয়ে ছুটে এসেও সফল হননি সান্দ্রো টোনালি।

ম্যাচ শেষে ইতালির খেলোয়াড়দের দুয়োধ্বনি দিয়ে মাঠ ছাড়েন সমর্থকেরা। সমালোচনা নিয়ে মানচিনি বলেন, ‘আমরা হারলে কেউই খুশি থাকে না। হারলে দুয়োধ্বনি শুনতে হয়।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতেও কড়াকড়ি
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বশেষ খবর
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ