নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২

জয় দিয়ে শুরু হয়েছে দুই দলের নেশন্স লিগ অভিযান। এবার মুখোমুখি বেলজিয়াম ও ফ্রান্স। একদিকে জিনেদিন জিদানের নতুন যুগের শুরুটা হয়েছে তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে। অন্যদিকে ইতালির মাঠে ২-০ গোলের দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী বেলজিয়াম। দুই দলেরই লক্ষ্য এবার ছন্দ ধরে রাখার দিকে। ম্যাচটা মাঠে গড়াবে আজ রাত ১২টা ৪৫ মিনিটে। 

ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটি বেলজিয়ামের কোচ মার্ক ভ্যান বোমেলের জন্যও বিশেষ। ২০২৪ সালে অ্যান্টওয়ার্প ছাড়ার পর প্রথম কোচিংয়ের দায়িত্বে ফিরেছেন নেদারল্যান্ডসের সাবেক এই তারকা। ইতালির বিপক্ষে দলের দুই গোলের মান দেখে নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন তিনি।

ভ্যান বোমেল বলেছেন, ‘গত সোমবার আমি কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তীব্রতা ও কাজ করার মানসিকতার ওপর জোর দিয়েছি। আমাদের ধারণাটা একই থাকতে হবে। অবশ্যই প্রতিপক্ষের মান বিবেচনায় নিতে হবে, কিন্তু তাতে আমাদের খেলার ধরন বদলাবে না।’

এবার প্রতিপক্ষের ডাগআউটে জিদান। ফ্রান্সের নতুন কোচের বিপক্ষে দাঁড়ানোটা ভ্যান বোমেলের জন্যও বিশেষ অভিজ্ঞতা। একসময় মাঠে জিদানের বিপক্ষে খেলেছেন তিনি। ভ্যান বোমেল বলেছেন, ‘জিদানের মতো একজনের বিপক্ষে কোচিং করাটা বিশেষ কিছু। সে অসাধারণ একজন ফুটবলার ছিল এবং আমি একবার তার বিপক্ষে খেলেছি বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।’

জিদানের কিংবদন্তি ফুটবল ক্যারিয়ারের কথা উল্লেখ করে ভ্যান বোমেল বলেছেন, ‘আপনার নামে যদি কোনো ড্রিবলিং মুভের নামকরণ করা হয়, তাহলে বুঝতেই হবে আপনি বেশ ভালো কিছু করেছেন। কোচ হিসেবেও অবশ্যই। সে একজন ভালো কোচ, এটা পরিষ্কার।’

তবে এই ম্যাচে ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ায় কিছুটা হতাশ ভ্যান বোমেল। তিনি বলেন, ‘এমবাপ্পে এখানে নেই, এটা দুঃখজনক। কারণ আপনি সবসময়ই চান সেরা ফুটবলাররা আপনার বিপক্ষে খেলুক। তার ঠিক কী চোট হয়েছে, আমি জানি না। তবে আমি চেয়েছিলাম সে এখানে থাকুক।’

সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য ফরাসিদের পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় প্রতিবারই হেরেছে বেলজিয়াম।

তবে দুই ইউরোপীয় দলের ইতিহাস বেশ সমানে সমান। এখন পর্যন্ত ৭৮ ম্যাচে বেলজিয়াম জিতেছে ৩০ বার, আর ফ্রান্সের জয় ২৯টি। ১৯টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ড্র হয়েছিল ২০১৩ সালের এক প্রীতি ম্যাচে, বেলজিয়ামের মাঠে ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।

সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের উয়েফা নেশনস লিগে। সেই দুই ম্যাচেই জয় পেয়েছিল ফ্রান্স। নিজেদের মাঠে ২-০ এবং বেলজিয়ামে গিয়ে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা।

সবশেষ বেলজিয়ামের কাছে ফ্রান্স হেরেছিল ২০১৫ সালের এক প্রীতি ম্যাচে। সেবার ৪-৩ গোলে জিতেছিল বেলজিয়াম। এরপর থেকে টানা পাঁচ ম্যাচে ফরাসিদের হারাতে পারেনি প্রতিবেশীরা।

এবার তাই জিদানের নতুন ফ্রান্সের সামনে বেলজিয়ামের পরীক্ষা। অন্যদিকে ভ্যান বোমেলের সামনে সুযোগ সাম্প্রতিক হিসাব বদলে দেওয়ার।

 

/এফআইআর/
সম্পর্কিত
এমবাপ্পে মাঠে ফিরবেন কবে
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয় ঘিরে নতুন বিতর্ক 
সর্বশেষ খবর
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
দুই বোনের গল্পে জড়িয়ে থাকা হাজার বছরের সিন্দুরমতি
দুই বোনের গল্পে জড়িয়ে থাকা হাজার বছরের সিন্দুরমতি
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’