এলিটার পাঁচ গোলে বিজেএমসির বিশাল জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ২০:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:২৮

এলিটার পাঁচ গোলে বিজেএমসির বিশাল জয় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা উৎসব দিয়েই শেষ করেছে টিম বিজেএমসি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে ফেনী সকারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বিজেএমসি। নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে একাই করেছেন ৫ গোল।

৩৬ মিনিটে প্রথম ফেনী সকারের জালে বল পাঠান এলিটা কিংসলে। দু’মিনিট পর আবারও গোল করেন তিনি। ৪৫ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৫০ মিনিটে দূরপাল্লার নিচু শটে পোস্টে বল পাঠিয়ে ডিগবাজি দিয়ে চতুর্থ গোল উদযাপন করেন এলিটা। ৭৩ মিনিটে করেন পঞ্চম গোলটি।

৭৫ মিনিটে আরও একটি গোল পেতে যাচ্ছিলেন এলিটা। কিন্তু এবার আর ভাগ্য সহায় হলো না। ফাঁকা পোস্ট পেয়ে বক্সের ভেতর ঢুকে শটও নিয়েছিলেন। কিন্তু ডানপোস্টে লেগে বল ফেরত আসায় ষষ্ঠ গোলটি পেলেন না বিজেএমসির অধিনায়ক। ৮৭ মিনিটে আরও একটি গোল পায় বিজেএমসি। তবে এবার গোল করেন এলিটার স্বদেশি স্যামসন ইলিয়াসু।

এই জয়ে ‘বি’ গ্রুপে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বিজেএমসি। আর ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফেনী সকার ক্লাব।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের