নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৯ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৯

জাতীয় নারী দলের জন্য ভবিষ্যৎ তারকা তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো সিলেটে দুই দিনব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘ফিউচার স্টারস’ শুরু করতে যাচ্ছেন কোচ পিটার বাটলার। 

বাফুফের উদ্যোগে আগামী শনিবার ও রবিবার সিলেট জেলায় অনুষ্ঠিত হবে বিশেষ এই ট্রায়াল। নিয়মিত ঘরোয়া লিগের ঘাটতি কাটিয়ে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলের জন্য নতুন ফুটবলার খুঁজে বের করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। মূল লক্ষ্য হলো অনূর্ধ্ব-২০ এবং পরবর্তীতে জাতীয় মূল দলের জন্য একটি শক্তিশালী পাইপলাইন তৈরি করা।

সিলেটের এই ইভেন্টে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া (অনূর্ধ্ব-১৭) মেয়েরা অংশ নেবে। ১৮ জনের দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হবে ৫০ মিনিটের ম্যাচ। দলগুলোর মধ্যে আক্রমণাত্মক মানসিকতা তৈরি এবং নিচ থেকে খেলা গড়ার (বিল্ড-আপ প্লে) অভ্যাস বাড়াতে আনা হয়েছে দুটি ব্যতিক্রমী নিয়ম।

সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত অন্য কোন ওম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটের বদলে যে দল বেশি অ্যাটাকিং কর্নার পাবে, তাদের বিজয়ী ঘোষণা করা হবে এবং গোলরক্ষকদের হাত থেকে সরাসরি বলে কিক করা নিষিদ্ধ করা হয়েছে, যাতে পা দিয়ে নিচ থেকে খেলা তৈরি করা যায়।

লাইবেরিয়া ও বোতসোয়ানা জাতীয় দলের প্রধান কোচ থাকাকালীন যুব পর্যায়ে এমন প্রতিভা অন্বেষণ করার অভিজ্ঞতা ছিলো বাটলারের। তিনি জানান, ঢাকার বাইরে প্রতিভাবান খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া প্রায় বন্ধই ছিল। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যা দেশের নারী ফুটবলের টেকসই ভিত্তি গড়ে তুলবে।

টুর্নামেন্টে প্রতিটি দল অন্তত দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। মাঠে খেলোয়াড়দের ওয়ার্ক-রেট, ফার্স্ট টাচ, গেম সেন্স, গতি, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলার ওপর ভিত্তি করে মূল্যায়ন করবেন স্কাউটরা।

আগামী বছরের শুরুতেই দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ৮ দলের সমন্বয়ে এই আঞ্চলিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের। 

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে হারালো বাংলাদেশ 
উজবেকদের ওপর শুরু থেকেই চড়াও হতে চায় বাংলাদেশ
ইনফান্তিনোকে ফিফা-আসিয়ান কাপে আবার অংশগ্রহণের কথা জানালেন বাফুফে সভাপতি
সর্বশেষ খবর
দুই বন্দিকে দিয়ে ঘরের কাজ করিয়ে সেই কারাগারেই আজমিরের জেলার
দুই বন্দিকে দিয়ে ঘরের কাজ করিয়ে সেই কারাগারেই আজমিরের জেলার
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে