রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে হারালো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২০:৫৫

শুরুতে বাংলাদেশ এগিয়ে যায়। পিছিয়ে থেকে উজবেকিস্তানের সমতায় ফিরতে সময় লাগেনি। তবে শেষ মুহূর্তে জয় নিশ্চিত হয় লাল সবুজ দলের। যোগ করা সময়ে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে ২-১-এ হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

তাসখন্দে আজ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে জয়ে এখন বাংলাদেশ ফিলিপাইনকে রবিবার হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যাবে মূল পর্বে খেলার টিকিট।

দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরুটা দারুণ করে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় সাইফুল বারী টিটুর দল। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো পাস ডান প্রান্তে থাকা পূর্ণিমা মারমার কাছে পৌঁছালে উজবেকিস্তানের গোলরক্ষক মারিয়া খালকুলোভা গোলবার ছেড়ে এগিয়ে আসেন। পূর্ণিমা তখন বুদ্ধিদীপ্ত চিপে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন।

লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৭ মিনিটে নিজেদের বক্সের কাছে আইরিন খাতুনের ভুলের সুযোগ কাজে লাগান লারাঙ্গিজ লাকায়েভা। বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানি রায়ের পাশ দিয়ে শট নিয়ে সমতা ফেরান তিনি।

বিরতির পর ম্যাচে ছিল দুই দলেরই সমান লড়াই। আক্রমণে সুযোগ তৈরি হয়েছে দুই প্রান্তেই। বাংলাদেশের হয়ে আলপি আক্তার ডানদিক দিয়ে বল নিয়ে উজবেকিস্তানের বক্সে ঢুকে গোলের চেষ্টা করেছিলেন। তবে তার শট ঠেকিয়ে দেন খালকুলোভা। 

ম্যাচের শেষ দিকে উজবেকিস্তানের আক্রমণের তীব্রতাও বেড়েছে। কিন্তু বাংলাদেশও অপেক্ষায় থাকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুরভী রানির থ্রু বল ধরে উজবেক গোলকিপারকে একা পেয়ে যান রুনা। কোনও ভুল না করে দারুণ শটে বল পাঠান জালে। সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই হারে উজবেকিস্তানের বাছাই পর্বের আশা শেষ হয়ে গেছে। সোমবার ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হারের পর বাংলাদেশের বিপক্ষেও হারলো তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন। বাছাই পর্বে ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন পাবে আগামী বছর চীনে মূল পর্বে খেলার সুযোগ। 

/টিএ/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন
উজবেকদের ওপর শুরু থেকেই চড়াও হতে চায় বাংলাদেশ
‘দেশের যেকোনও জায়গায় মেয়েরা ফুটবল খেলার অধিকার রাখে’ 
সর্বশেষ খবর
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ: উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ: উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
নোবেলজয়ী অ্যান কারসনের অসমাপ্ত পৃথিবী
নোবেলজয়ী অ্যান কারসনের অসমাপ্ত পৃথিবী
মব করে পদত্যাগপত্রে সই: এবার সেই উপাচার্যকে ক্যাম্পাসে আনলেন বিএনপির নেতারা
মব করে পদত্যাগপত্রে সই: এবার সেই উপাচার্যকে ক্যাম্পাসে আনলেন বিএনপির নেতারা
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?