উজবেকদের ওপর শুরু থেকেই চড়াও হতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৯:৩০ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৩০

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া উজবেকিস্তানকে হারিয়ে শুরুতেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে থাকা স্বাগতিকদের ওপর শুরু থেকে চাপ তৈরি করতে মরিয়া বাংলাদেশ। ম্যাচ সামনে রেখে বুধবার উজবেকিস্তান ফুটবল একাডেমি ট্রেনিং সেন্টারে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দল। শেষ অনুশীলনে বল দখলে রাখা, সেমি-পজিশনিং ও সেট-পিস কৌশলের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ এ কে এম সাইফুল বারী টিটু প্রতিপক্ষকে সম্মান জানিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাচ ভেন্যুতে পাঁচটি অনুশীলন সেশন পাওয়া আমাদের দল গঠনের জন্য অনেক বড় এক উদ্দীপনা হিসেবে কাজ করেছে। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচটি সবসময়ই ভীষণ গুরুত্বপূর্ণ। ফিলিপাইনের বিপক্ষে প্রথমার্ধে উজবেকিস্তান যথেষ্ট ভালো মানসিকতা ও খেলা প্রদর্শন করেছিল, তাই আমাদের আরও বেশি শক্তি ও উদ্যম নিয়ে মাঠে নামতে হবে।’

চাপের মুখে কৌশলগত পরিপক্বতাই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন টিটু। তিনি বলেন, ‘আমাদের মূল পরিকল্পনা হলো শান্ত থাকা। বল দখলে থাকা বা না থাকা উভয় অবস্থাতেই নিজেদের সিস্টেমে অটুট থাকাটাই হবে জয়ের মূল চাবিকাঠি। পাশাপাশি সেট-পিসও এই ম্যাচে বড় ভূমিকা রাখবে। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি এবং মেয়েরাও পুরোপুরি প্রস্তুত।’

দলে কোনো চোটের সমস্যা নেই বলেও জানিয়েছেন কোচ। স্থানীয় আবহাওয়া খেলোয়াড়দের শারীরিকভাবে বাড়তি সুবিধা দেবে বলে আশাবাদী তিনি। টিটুর ভাষায়, ‘ভাগ্যক্রমে আমাদের কোনও খেলোয়াড়ের চোট নেই। খেলার সময়ের আবহাওয়া আমাদের স্ট্যামিনা এবং সহ্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যেন মেয়েরা পুরো ৯০ মিনিটেরও বেশি সময় ধরে লড়াই করতে পারে। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ইনফান্তিনোকে ফিফা-আসিয়ান কাপে আবারও অংশগ্রহণের কথা জানালেন বাফুফে সভাপতি
‘দেশের যেকোনও জায়গায় মেয়েরা ফুটবল খেলার অধিকার রাখে’ 
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সর্বশেষ খবর
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
একঘেয়েমি এড়িয়ে বৈচিত্র্যময় শরীরচর্চায় বিশ্বাসী জ্যাকলিন ফার্নান্দেজ
একঘেয়েমি এড়িয়ে বৈচিত্র্যময় শরীরচর্চায় বিশ্বাসী জ্যাকলিন ফার্নান্দেজ
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
মুক্তিতে ফের অনিশ্চয়তায় সালমান খানের ‘মাতৃভূমি’, কারণ কী
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা