মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪০

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি. ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ রবিবার (১১ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পায় দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুটি গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৪৭ মিনিটে গোল করার পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

ম্যাচে মেসি ও সুয়ারেজ দুটি করে গোল করেন। অন্যদিকে, ইন্টার মায়ামির রক্ষণ সামলাতে ব্যর্থ হয়ে কোনো গোল করতে পারেনি ডি.সি. ইউনাইটেড।

এই জয়ের মধ্য দিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটাল ইন্টার মায়ামি। এর আগে দলটি পাঁচ ম্যাচে জয় পায়নি—একটি ম্যাচে হার ও চারটি ম্যাচে ড্র করেছিল তারা।

মেসি ও সুয়ারেজের এই পারফরম্যান্স মৌসুমের শেষ পর্যায়ে ইন্টার মায়ামির আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/আইএএম/
সম্পর্কিত
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
মেসির জন্য ওরা ‘প্রাণ দিতেও রাজি’
সর্বশেষ খবর
দিল্লিতে ধরপাকড়ে জাতিসংঘের উদ্বেগ
দিল্লিতে ধরপাকড়ে জাতিসংঘের উদ্বেগ
দিপকেসহ ৩ নেতার হদিস নেই, ফের যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির
দিপকেসহ ৩ নেতার হদিস নেই, ফের যন্তর মন্তরে বিক্ষোভের ডাক সিজেপির
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
সর্বাধিক পঠিত
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?