চ্যাম্পিয়ন্স লিগে আজ যে মাইলফলকের সামনে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০

চ্যাম্পিয়ন্স লিগে গোলের পর গোল করে নিজেকে ইউরোপের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। এবার তার সামনে ব্যক্তিগত ক্যারিয়ারের আরেকটি মাইলফলক অপেক্ষা করছে। আজ রাতে এএস রোমার বিপক্ষে মাঠে নামলে চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

একই রাতে আন্তর্জাতিক বিরতির আলোচনা-সমালোচনা পেছনে ফেলে নিজের চেনা ছন্দে ফেরার সুযোগ পাচ্ছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর তার কাছে সেই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় উপায় গোল করা। শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি রিয়ালকে ইউরোপীয় মঞ্চে আরেকটি জয় এনে দেওয়াই হবে তার লক্ষ্য।

চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের অভিযান শুরু ২০১৬-১৭ মৌসুমে মোনাকোর হয়ে। সেই মৌসুমেই তার পারফরম্যান্স ইউরোপের অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে তাকে পরিচিত করে তোলে।

এরপর থেকে প্রতিযোগিতাটিতে ৯৯টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৭১টি। ম্যাচপ্রতি তার গোলের গড় ০.৭১। ৪৯টি ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে প্রায় অর্ধেক ম্যাচেই গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড।

প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে আছেন এমবাপ্পে। তার গোলসংখ্যা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউলের সমান ৭১টি। তার ওপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, রবার্ট লেভানডোভস্কি ও করিম বেনজেমা। তাদের গোল যথাক্রমে ১৪০, ১২৯, ১০৯ ও ৯০।

এবার শততম ম্যাচে মাঠে নেমে অবস্থান আরও শক্ত করার সুযোগ তার সামনে। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়েও তার জন্য গুরুত্বপূর্ণ হবে ছন্দে ফেরা এবং রিয়াল মাদ্রিদকে আরেকটি ইউরোপীয় সাফল্য এনে দেওয়া।

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালের কষ্টার্জিত জয়
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বশেষ খবর
রাজধানীর ৪ থানায় একযোগে ব্লক রেইড, গ্রেফতার ৪৪১
রাজধানীর ৪ থানায় একযোগে ব্লক রেইড, গ্রেফতার ৪৪১
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরবি পড়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে আমাকে ভিসি বানিয়েছেন’
আরবি পড়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে আমাকে ভিসি বানিয়েছেন’
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী