কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫

কুয়েতের দল আল-কাদসিয়ার বিপক্ষে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করলো বাংলাদেশের ফর্টিস এফসি। 

আল-হামাদ স্টেডিয়ামে শনিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হেরেছে ফর্টিস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি।

কুয়েতের প্রিমিয়ার লিগে গত মৌসুমে তৃতীয় হওয়া আল-কাদসিয়ার বিপক্ষে শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে ফর্টিস। পঞ্চম মিনিট ওমর বাবুর ক্রসে অনন্ত তামাংয়ের হেড বাইরে দিয়ে যায়। একটু পর ইদ আল-রশিদির শট আটকান পেরেইরা। 

১৯ মিনিটে হঠাৎই ধাক্কা খায় ফর্টিস। বক্সে নোরিকি আকাদার হালকা ধাক্কায় মোয়াথ আল ধাফিরি পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। হামজা খাবা সফল স্পট কিকে এগিয়ে নেন দলকে।

ফর্টিসের সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় ৩৫ মিনিটে। স্টেফান চুকউদের ব্যাক পাসে বক্সের বাইরে থেকে ইসা জালোর শট লাফিয়ে কোনোমতে গ্লাভসের টোকায় কর্নার করে দেন গোলকিপার।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে স্বাগতিকরা। ৫৬ মিনিটে খালেদ হাজিয়ার হেড দারুণ ক্ষিপ্রতায় আটকান পেরেইরা। তিন মিনিট পর বক্সের একটু ওপর থেকে নাসের আল রাওয়াহির শট ক্রসবারের ওপরের দিকে লেগে বেরিয়ে যায়।

ফর্টিসের রক্ষণে চাপ ধরে রেখে ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় আল-কাদসিয়া। বাম দিক থেকে আক্রমণে ওঠা হামজা খাবা’র পাস ধরে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকোণি শটে লক্ষ্যভেদ করেন আইয়ুব লাখদার।

৮২ মিনিটে আইয়ুবের শট ক্রসবার কাঁপিয়ে ফেরে। শেষ দিকে আব্দাল্লাহ আহমেদের গোলে জয় নিশ্চিত হয়ে যায় আল-কাদসিয়ার। 

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে ফর্টিস।  তাজিকিস্তানের দল রেগার-তাদাজের বিপক্ষে ২-১ গোলে হেরে গ্রুপ পর্বে শুরু করেছে ভারতের দলটি। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত