প্রথমবার লন্ডনে ব্যালন ডি’অর, উপস্থাপনায় অঁরি

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১৭:০৬ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৭:০৬

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্য, ব্যক্তিগত অর্জনের ঝুলি সমৃদ্ধ। তবু ব্যালন ডি’অর কখনো হাতে তোলা হয়নি ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির। এবার সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। 

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের সহ-উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ফরাসি তারকা। তার সঙ্গে থাকবেন খ্যাতনামা ক্রীড়া উপস্থাপক কেট স্কট। এর আগে তিনবার ব্যালন ডি’অর অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন স্কট।

ক্যারিয়ারে কখনো ব্যালন ডি’অর জিততে না পারলেও এই পুরস্কারের দৌড়ে একাধিকবার ছিলেন অঁরি। মোট ৯বার মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্যে দুবার জায়গা করে নিয়েছেন সেরা তিনে। সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ২০০৩ সালে। সেবার চেক প্রজাতন্ত্রের পাভেল নেদভেদের পেছনে থেকে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে।

এবার প্রথমবারের মতো লন্ডনে বসছে ব্যালন ডি’অরের জমকালো আয়োজন। আগামী ২৬ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টায় লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের অনুষ্ঠানটি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, আটক ৮৪
পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, আটক ৮৪
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের