ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো, চার ম্যাচ নিষিদ্ধ বেতিসের মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ২০:২৮ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২০:৫১

মাঠের উত্তেজনা এবার গড়ালো শাস্তি পর্যন্ত। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। এবার সেই ঘটনার জেরে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি।

গত শনিবার বার্সেলোনা ও বেতিসের ম্যাচে এ ঘটনা ঘটে। মাঠে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজের সঙ্গে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান ইয়ামাল। কিন্তু তাতে নতুন করে সংঘাত শুরু হয় বার্নালের সঙ্গে। একপর্যায়ে ইয়ামালকে শারীরিকভাবে আক্রমণ করেন বেতিসের এই মিডফিল্ডার। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

ডিসিপ্লিনারি কমিটি ঘটনাটিকে শৃঙ্খলাবিধির আওতায় ‘আক্রমণাত্মক আচরণ’ হিসেবে বিবেচনা করেছে। রেফারির ম্যাচ রিপোর্ট এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারা অনুসারে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ধারায় প্রতিপক্ষকে আঘাত না করে শারীরিকভাবে আক্রমণ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ম্যাচের ৫৪ মিনিটে বার্নালের লাল কার্ড দেখার ঘটনা রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়ার প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বল খেলার বাইরে থাকা অবস্থায় বার্নাল প্রতিপক্ষের ঘাড়ে হাত দেন এবং পরপর দুবার মুখে মাথা দিয়ে গুঁতো মারেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরই ঘটনার সূত্রপাত। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ মাটিতে পড়ে গেলে তাকে টেনে তোলার চেষ্টা করেন বেতিসের গোলকিপার আলভারো ভায়েস। মাটিতে পড়ে থাকা সতীর্থের পাশে এগিয়ে যান ইয়ামাল। এরপরই তার সঙ্গে বার্নালের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বার্নাল ইয়ামালকে শক্ত করে চেপে ধরেন। পরে দুজনের মুখোমুখি অবস্থায় ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মারেন বেতিসের মিডফিল্ডার। ঘটনাটি দেখে রেফারি সঙ্গে সঙ্গে তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচের বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় বেতিসকে।

লাল কার্ডের পর এবার চার ম্যাচের নিষেধাজ্ঞাও পেলেন বার্নাল। শাস্তির কারণে আগামী ম্যাচগুলোতে তাকে ছাড়াই দল সাজাতে হবে বেতিসকে।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ফাইনালের আগে স্পেন কোচের স্পষ্ট বার্তা, ‘মেসিকে ম্যান-মার্কিং নয়’ 
আর্জেন্টিনা-স্পেন মহারণ: মাঝমাঠের লড়াইয়েই নির্ধারিত হতে পারে বিশ্বকাপের ভাগ্য
সর্বশেষ খবর
সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী, দেশে ফিরলেন ৩৩ যাত্রী
সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী, দেশে ফিরলেন ৩৩ যাত্রী
১৬০ রানেই শেষ বাংলাদেশ
১৬০ রানেই শেষ বাংলাদেশ
অবশেষে ‘জিনের বাদশাকে’ ধরলো পিবিআই
অবশেষে ‘জিনের বাদশাকে’ ধরলো পিবিআই
হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিওতে স্টোরেজ শেষ? যেভাবে বন্ধ করবেন অটো ডাউনলোড
হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিওতে স্টোরেজ শেষ? যেভাবে বন্ধ করবেন অটো ডাউনলোড
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?