সন্তুষ্ট নন জিদান

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ১৩:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৪:০৪

জিদান স্প্যানিশ লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী ও ক্ল্যাসিকো প্রতিদ্বন্দ্বীদের কাছাকাছিই রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এতেই সন্তুষ্ট নন রিয়াল কোচ জিনেদিন জিদান। দলকে সতর্ক করে বলেছেন, ‘আমরা শিরোপা জিততে পারি। কিন্তু এখনই সবকিছু হচ্ছে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে হবে।’

তিনি মনে করেন শিরোপা জেতার দৌড়ে এখনও এগিয়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় বার্সা ও অ্যাটলেটিকো প্রতিটি ম্যাচই জিততে পারে।’

লিগায় বুধবার রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদও।

দিপোর্তিভোর আতিথেয়তা নেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। আর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

লিগের এ পর্যায়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানের কারণে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম