এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫

এবারের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। এর সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আরেক প্লাটফর্মে  জিতে নিলেন দারুণ এক পুরষ্কার। লিওনেল মেসিকে হারিয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীর খেতাব উঠলো রোনালদোর হাতেই।

এবারই প্রথম উয়েফা ও ফ্রান্স ফুটবল নতুন এক পুরষ্কার চালু করে। ‘বেস্ট অব অল টাইম’ নামের এই ট্রফি নির্ধারিত হয়েছে ভক্তদের ভোটের মাধ্যমে। এই ভোট অবশ্য দিতে হয়েছে টাকা খরচ করেই।

ব্যালন ডি’অর অন্তত দুবার জিতেছেন, এমন ১০ জন ফুটবলারকে নিয়ে এই আয়োজন করা হয় এই ভোটাভুটি। তাদের সেরা মৌসুম কোনটি, সেটি বেছে নেওয়া হয়েছে এখানে। 

সমর্থকদের ভোটে প্রথম হয়েছেন রোনালদো। তার ২০০৮ মৌসুমটি এই তালিকায় শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে আছেন মেসি, তার ২০১২ মৌসুম এই স্থানে আছে। তৃতীয় হয়েছেন রোনালদোও। তার ২০১৭ সালের ব্যালন ডি’অর জয়ের জন্য এই স্থান নির্ধারিত হয়েছে।

রোনালদো ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন। সেই জয়ই তাকে এই ভোটে প্রথম স্থান এনে দিয়েছে। পরে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও পুরস্কারটি জেতেন তিনি। এর মধ্যে শেষ চারটি জয় আসে রিয়াল মাদ্রিদে খেলার সময়। অপরদিকে আর্জেন্টাইন তারকা মেসি রেকর্ড আটবার পুরস্কারটি জিতেছেন।

এই ভোটে অংশ নিতে সমর্থকদের প্রতিটি ভোটের জন্য ১ ইউরো দিতে হয়েছে। গত বুধবার রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয়।

এই ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ব্যালন ডি’অর অন্তত দুবার জেতা ১০ জন কিংবদন্তি ফুটবলার। মেসি-রোনালদো ছাড়াও ছিলেন তিনবারের জয়ী মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগা ও আলফ্রেদ দি স্তেফানো। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
শেষ ১০ মিনিটে ৩ গোল, হার এড়ালো মেসির মায়ামি
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হানিফসহ ৪ জনের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, বিক্রয়লব্ধ অর্থ পাবেন যারা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হানিফসহ ৪ জনের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, বিক্রয়লব্ধ অর্থ পাবেন যারা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা