বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদে ৪ জন, ৪টি সহ-সভাপতি পদের জন্য ১০ জন ও ১৫ টি সদস্য পদের বিপরীতে মোট ৩৩ জন নির্বাচন করছেন। আজ বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মোট ১১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এদিন।
সন্ধ্যা ছয়টায় শেষ হয় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। সোয়া ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দীন আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করেন।
তিনি বলেন, ‘এখন আর কারও মনোনয়নপত্র প্রত্যাহার বা গ্রহণ করা হবে না। যদি কেউ চান তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবেন। তবে তা নির্বাচনের আগে কংগ্রেসে ঘোষণা করতে হবে, এখন আর প্রত্যাহারের সুযোগ নেই। সবার নাম ব্যালট পেপারে অন্তর্ভূক্ত হবে। আমরা ড্র করে ব্যালট নম্বর দেব।’
চূড়ান্ত প্রার্থী তালিকা-
সভাপতি: কাজী সালাহউদ্দীন (কাজী সালাহউদ্দীন প্যানেল), কামরুল আশরাফ খান (বাঁচাও ফুটবল প্যানেল), গোলাম রব্বানী হেলাল, মো. নুরুল ইসলাম নুরু।
সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম মুর্শেদী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, বাদল রায়, আলহাজ্ব শামসুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি (কাজী সালাহউদ্দীনের প্যানেল) খুরশিদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ (বাঁচাও ফুটবল প্যানেল), একেএম মমিনুল হক সাঈদ, তাবিথ আওয়াল, শেখ মুহাম্মদ মারুফ হাসান।
সদস্য: হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, মো. ফজলুর রহমান বাবুল, মো. ইলিয়াছ হোসেন মাহফুজা আক্তার কিরণ, মো. শওকত আলী খান জাহাঙ্গীর, মাহি উদ্দিন আহমদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা (কাজী সালাহউদ্দীনের প্যানেল)।
সদস্য: নওশের উজ্জামান, শেখ মো. আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো. টিপু সুলতান, মো. ইকবাল, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, কায়সার হামিদ (বাঁচাও ফুটবল প্যানেল)।
অন্যান্য সদস্য পদপ্রার্থীরা: ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো. ইকবাল হোসেন, মো. হাসানুজ্জামান খান বাবলু, মো. সাইফুর রহমান মনি, হাজী মো. টিপু সুলতান, আসাদুজামান মিঠু।
/আরএম/এফআইআর/







