সাফ চ্যাম্পিয়নশিপ

হামজাবিহীন একাদশে বিশ্বনাথকে স্ট্রাইকার বানালেন ডুলি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৯:১৪ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৯:১৪

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারছে না বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত একাদশে জায়গা হয়নি আসিয়ান কাপে খেলা অভিজ্ঞ ফুটবলার সোহেল রানা ও শেখ মোরসালিনের। নেই তরুণ স্ট্রাইকার মাহি খানও।

ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এবারের সাফে শুরু থেকেই পূর্ণ শক্তির দল পাচ্ছে না বেশিরভাগ দেশ। ক্লাবের ব্যস্ততার কারণে বিভিন্ন দলের প্রবাসী ফুটবলারদের কেউ কেউ যোগ দিতে পারেননি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলগুলোর জন্য ২৮ সদস্যের স্কোয়াড নিবন্ধনের সুযোগ রেখেছে আয়োজকরা। তবে প্রতিটি ম্যাচের দিন ২৩ জনের দল চূড়ান্ত করতে হচ্ছে।

ভুটানের বিপক্ষে একাদশে হামজা চৌধুরীর অনুপস্থিতিতে হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্ব সামলাবেন তারিক কাজী। অন্যদিকে রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষকে দেখা যাবে স্ট্রাইকারের ভূমিকায়!

একাদশে গোলপোস্টের নিচে থাকবেন মেহেদী হাসান শ্রাবণ। সেন্টারব্যাকে অধিনায়ক তপু বর্মণের সঙ্গী জিদান ইউসুফ। দুই ফুলব্যাক হিসেবে খেলবেন জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।

ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন তারিক কাজী। তার সামনে জামাল ভূঁইয়া ও শমিত সোম। দুই প্রান্ত দিয়ে আক্রমণে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। আর নম্বর নাইন হিসেবে খেলবেন বিশ্বনাথ!

সাফের প্রথম ম্যাচেই কোচ টমাস ডুলির এই কৌশল কতটা কার্যকর হয়, তা জানা যাবে রাতেই।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
পাঁচ গোলের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে ভারতের ‘প্রতিশোধ’
ক্রিকেটে করমর্দন বন্ধ, ফুটবলে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
৮ বছর পর বাংলাদেশে আজ শুরু হচ্ছে সাফ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
যে ৪ কারণ দেখিয়ে এনসিপি থেকে সরে গেলেন সামান্তা
যে ৪ কারণ দেখিয়ে এনসিপি থেকে সরে গেলেন সামান্তা
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় তিন লাখের মধ্যে রাখার প্রস্তাব 
মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় তিন লাখের মধ্যে রাখার প্রস্তাব 
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা