‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪

চলতি মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে। ম্যাচটির আগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির অনুপস্থিতিকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। তার বিশ্বাস, মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে উরুগুয়ের সামনে।

ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আরাউহো বলেন, ‘শেষ পর্যন্ত ওরা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। আমরা অবশ্যই এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। তবে তাদের দলে বিশ্বমানের এবং অত্যন্ত প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে। তাই আর্জেন্টিনাকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা সবসময়ই শক্তিশালী দল।’ 

আগামী ১৩ নভেম্বর আর্জেন্টিনার বিখ্যাত লা বমবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচ ঘিরে উরুগুয়ে শিবিরেও তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। 

লিভারপুলে নিজের ক্লাব সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ম্যাচটি নিয়ে খুনসুটি হয়েছে বলেও জানিয়েছেন আরাউহো। অন্যদিকে উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে স্মরণ করেছেন লা বমবোনেরায় আর্জেন্টিনার বিপক্ষে তাঁদের আগের ২-০ গোলের জয়।

রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, ‘লা বমবোনেরার সেই স্মৃতি নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের শেষ জয়টি এসেছিল ওই মাঠেই। আমার মনে হয়, সেদিন আমরা দুর্দান্ত খেলেছিলাম। সেই রাতের দলের শক্তি ও পরিবেশ ছিল অবিশ্বাস্য। আশা করি, এবারও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবো।’

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
মেসির চোখে বিশ্বসেরা তরুণদের একজন, বোকায় শিরোপার আনন্দ আরান্দার
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
সর্বশেষ খবর
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক