‘ফারহান যেভাবে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেলো, তা সত্যিই অসাধারণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ০১:০৯ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:০৯

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর বাংলাদেশ দলের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট প্রধান কোচ টমাস ডুলি। শুধু ফল নয়, দলের খেলার ধরন, আক্রমণাত্মক ফুটবল, রক্ষণভাগের সংগঠন এবং খেলোয়াড়দের লড়াকু মানসিকতায়ও মুগ্ধ তিনি। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে এতটাই খুশি যে তাকে ১০-এর মধ্যে ১০ দিয়েছেন এই জার্মান কোচ। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।

বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলতে পারাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। বলের নিয়ন্ত্রণ রাখা, আক্রমণে বৈচিত্র্য আনা এবং উইং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার যে পরিকল্পনা ছিল, খেলোয়াড়রা সেটি মাঠে বাস্তবায়ন করেছেন।

ডুলি বলেন, ‘ফলাফল এবং আমরা যেভাবে খেলেছি, দুটোতেই আমি খুব খুশি। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম এবং যেসব বিষয় নিয়ে কথা বলেছিলাম, ঠিক সেটাই হয়েছে। আমরা ফুটবল খেলতে চেয়েছি, বল সচল রাখতে চেয়েছি এবং আক্রমণভাগে বিপজ্জনক হতে চেয়েছি। রাকিবকে দিয়ে উইংয়ে একের বিপক্ষে এক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছি।’

দলের আক্রমণভাগের প্রশংসা করতে গিয়ে ফারহানের গোলটির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন কোচ। তার মতে, কয়েকজন প্রতিপক্ষকে কাটিয়ে ফাহাদের করা গোলটি ছিল অসাধারণ। একই সঙ্গে রাকিবের গোল এবং হামজার ব্যাকহিল পাসের প্রসঙ্গও টেনেছেন তিনি।

ডুলি বলেন, ‘ফারহান যেভাবে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ। এরপর শট নেওয়াটাও কঠিন ছিল। আপনি ভাবুন, হামজার ব্যাকহিল পাসটি যদি গোলে পরিণত হতো, তাহলে আজ আমাদের কী ধরনের গোল দেখা যেতো! রাকিবও দারুণ গোল করেছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা গর্বিত হতে পারি।’

চার গোলের ম্যাচে শমিত, হামজা, ফাহাদ ও রাকিবের গোলের পাশাপাশি রক্ষণভাগের পারফরম্যান্সেও সন্তুষ্ট ডুলি। তার মতে, গোলরক্ষক থেকে শুরু করে মাঠের প্রত্যেক খেলোয়াড় দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তিনি বলেন, ‘রক্ষণভাগ ছিল একেবারে নিখুঁত। গোলরক্ষক থেকে শুরু করে মাঠের প্রত্যেককে নিয়ে আমি ভীষণ নির্ভার ছিলাম। সবাই কঠোর পরিশ্রম করেছে। প্রতিপক্ষের কিছু সুযোগ ছিল, তবে সামগ্রিকভাবে আমরা দারুণভাবে নিজেদের সামলে নিয়েছি।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হয়ে মাঠে নামছেন হামজা
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
ঢাকায় হামজা চৌধুরী
সর্বশেষ খবর
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
উত্তরায় কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন